PIB Backgrounder
অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস ও আপার (APAAR)
प्रविष्टि तिथि:
04 JUL 2026 8:47PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৪ জুলাই, ২০২৬
আজীবন শিক্ষার জন্য ভারতের ডিজিটাল পরিকাঠামো
অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস শিক্ষা মন্ত্রকের একটি ডিজিটাল উদ্যোগ। এটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়ন্ত্রণে পরিচালিত হয়। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত শিক্ষাগত ক্রেডিট সংরক্ষণ, ব্যবস্থাপনা, স্থানান্তর ও ব্যবহার করার জন্য এটি একটি নিরাপদ ডিজিটাল ব্যবস্থা।
আপার (APAAR) বা অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি হল প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি স্বতন্ত্র ১২ অঙ্কের পরিচয় নম্বর। এটি ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্ট আইডি উদ্যোগের অংশ। ডিজিলকার ও এবিসি-র মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, দক্ষতা শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা এবং অন্যান্য শিক্ষার নথি এক জায়গায় দেখতে পারেন। প্রত্যন্ত এলাকায় কমন সার্ভিস সেন্টার (সিএসসি) থেকেও আপার আইডি তৈরি করা যায়। এবছর ২ জুলাই পর্যন্ত দেশে ২৬.৩৫ কোটি যাচাইকৃত আপার আইডি তৈরি হয়েছে।
মূল লক্ষ্য
শিক্ষার্থীদের শিক্ষাগত ক্রেডিট ডিজিটালভাবে সংরক্ষণ
এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে সহজে ক্রেডিট স্থানান্তর
জাতীয় শিক্ষা নীতি ২০২০ অনুযায়ী একাধিকবার ভর্তি ও পাঠক্রম ছাড়ার সুযোগ
আজীবন শিক্ষার সুযোগ নিশ্চিত করা
কিভাবে কাজ করে
শিক্ষার্থী আধার ও ডিজিলকার-এর মাধ্যমে আপার আইডি পান।
শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর ক্রেডিট এনএডি-এবিসি পোর্টালে আপলোড করে।
শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও অর্জিত ক্রেডিট ব্যবহার করতে পারেন।
ক্রেডিট সর্বাধিক সাত বছর পর্যন্ত বৈধ থাকে।
প্রধান সুবিধা
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহজে ক্রেডিট স্থানান্তর
যেকোনও সময় ডিজিটাল সনদ ও নথি পাওয়ার সুবিধা
পড়াশোনা মাঝপথে বন্ধ হলেও ভবিষ্যতে সেই ক্রেডিট ব্যবহার করে পুনরায় পড়াশোনা শুরু করার সুযোগ
মোট ৭০০-র বেশি বিশ্ববিদ্যালয় ও ৬,৬০০-র বেশি কলেজে একাধিকবার ভর্তি ও পাঠক্রম ছাড়ার ব্যবস্থা
স্বয়ম (SWAYAM) থেকে সর্বাধিক ৪০ শতাংশ ক্রেডিট অর্জনের সুযোগ
১৩ থেকে ৩০ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বিমান ভাড়ায় ছাড় ও অতিরিক্ত লাগেজ বা মালপত্রের মতো বিশেষ সুবিধা
ডিজিটাল নিরাপত্তা
এবিসি ও আপার শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা, এনক্রিপশন এবং আধার-সংযুক্ত ডিজিলকার যাচাইকরণের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য সুরক্ষিত রাখে।
ডিজিটাল শিক্ষার ভবিষ্যৎ
এবিসি ও আপার দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও নমনীয়, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করে তুলছে। ভবিষ্যতে ভারত প্রমাণ চেইন-এর মাধ্যমে শিক্ষাগত নথির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা আরও শক্তিশালী হবে।
তথ্যবিবরণী
Ministry of Education
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/NEP_Final_English_0.pdf
https://www.abc.gov.in/about-us
https://www.abc.gov.in
https://www.abc.gov.in/faq
https://apaar.education.gov.in/
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2003802&lang=2®=48&utm
https://www.facebook.com/photo/?fbid=1452271933596230&set=a.358256662997768
Ministry of Electronics and IT
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072877®=48&lang=2
Ministry of Finance
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219936®=3&lang=1
University Grants Commission
https://www.ugc.gov.in/pdfnews/5572622_Academic-Bank-of-Credits-Regulation.pdf
https://www.ugc.gov.in/pdfnews/9363820_Academic-Bank-of-Credits-(ABC).pdf
https://www.ugc.gov.in/pdfnews/9028476_Report-of-National-Credit-Framework.pdf
PIB Backgrounder
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jul/doc2025729593701.pdf
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154950&ModuleId=3®=3&lang=1
Click here to see pdf
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2281515)
आगंतुक पटल : 5