PIB Backgrounder
azadi ka amrit mahotsav

মাই ভারত: যেখানে ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে তরুণ ভারতের মেলবন্ধন ঘটেছে

प्रविष्टि तिथि: 05 JUL 2026 10:59AM by PIB Kolkata

০৫ জুলাই, ২০২৬

 

ভারত বিশ্বের বৃহত্তম যুবশক্তির দেশ, যেখানে প্রায় ৬৫% মানুষের বয়স ৩৫ বছরের কম। এই বিশাল যুবশক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে ২০২৩ সালের অক্টোবরে যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীনে 'মাই ভারত' (Mera Yuva Bharat) উদ্যোগটি চালু হয়। এর মূল লক্ষ্য- স্বেচ্ছাসেবামূলক কাজ, দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব এবং নাগরিক অংশগ্রহণের সুযোগ তৈরি করে যুবসমাজকে দেশ গঠনের কেন্দ্রে নিয়ে আসা।

মাই ভারত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, অলাভজনক সংস্থা এবং শিল্পের মধ্যে সংযোগ স্থাপন করে। বৃহত্তর ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির অধীনে ভারতের শক্তিশালী ডিজিটাল পাবলিক পরিকাঠামোর (DPI) ওপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মটি লক্ষ লক্ষ তরুণ ভারতীয়কে শিক্ষা ও দেশ গঠনের সুযোগের সঙ্গে যুক্ত করছে। এর মাধ্যমে তরুণ নাগরিকরা 'বিকশিত ভারত @২০৪৭'-এর লক্ষ্য পূরণে সক্রিয়ভাবে অবদান রাখার জন্য ক্ষমতায়িত হচ্ছে।

সুযোগের মাধ্যমে অমৃত প্রজন্মের ক্ষমতায়ন (Empowering Amrit Peedhi Through Opportunities)

মাই ভারত প্ল্যাটফর্মটি বাস্তব জীবনের সক্রিয়তাকে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করে একটি একক ডিজিটাল পরিকাঠামো প্রদান করেছে। এই পোর্টালের মাধ্যমে যেসব সুযোগ পাওয়া যায় তা নিচে আলোচনা করা হল:

 * *ডিজিটাল পন্থা অবলম্বনে স্বেচ্ছাসেবকবৃত্তি (Digital Volunteerism):* ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এই প্ল্যাটফর্মে পরিচ্ছন্নতা, রক্তদান, খেলাধুলা, দুর্যোগ মোকাবিলা এবং সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে ১.৫২ লক্ষেরও বেশি যুবক-যুবতীকে স্বেচ্ছাসেবকবৃত্তির সুযোগ প্রদান করা হয়েছে। এটি অনলাইন রেজিস্ট্রেশন বা নথিভোক্তকরণ, জিও-ট্যাগিং, সার্টিফিকেট প্রদান এবং ট্র্যাকিং-এর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনা নিশ্চিত করে।
 * *শ্রেণীকক্ষের বাইরে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা (Experiential Learning Beyond Classrooms):* ২০২৬ সালের জুলাই পর্যন্ত সময়ে এই প্ল্যাটফর্মটি ২৪,৯০০-এরও বেশি 'অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা কর্মসূচি' (ELP)-র প্রস্তাব দিয়েছে, যা হাতে-কলমে শিক্ষা এবং কাজের প্রস্তুতিকে উৎসাহিত করে। এর মধ্যে সরকারি ও বেসরকারি সংস্থায় ইন্টার্নশিপ ও শিক্ষানবিশির (apprenticeship) সুযোগ রয়েছে। কুইজ এবং প্রতিযোগিতার মাধ্যমে এটি যুবসমাজকে কেন্দ্রীয় বাজেটের মতো জাতীয় বিষয়গুলি বুঝতে এবং নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাহায্য করে।
 * *নেতৃত্বের বিকাশ এবং কর্মজীবনে সহায়তা (Leadership Development and Career Support):* 'বিকশিত ভারত যুব সংসদ'-এর মতো উদ্যোগের মাধ্যমে তরুণদের জাতীয় বিষয়ে বিতর্কে অংশ নেওয়ার এবং নেতৃত্বের দক্ষতা তৈরি করার সুযোগ দেওয়া হয়। এআই (AI)-চালিত জীবনবৃত্তান্ত (resume) এবং মেন্টরিং তরুণদের অ্যাকাডেমিক ও কর্মজীবনের প্রস্তুতিতে সাহায্য করে। শাসনব্যবস্থা, সংবিধান, উদ্ভাবন এবং জননীতি নিয়ে বিভিন্ন ভাষার ডিজিটাল কুইজ এই শিক্ষাকে আরও আকর্ষক করে তোলে।

তরুণদের দেশের সঙ্গে যুক্ত করার বিভিন্ন উদ্যোগ (Initiatives Connecting Youth with the Nation)
 
যুব-নেতৃত্বাধীন দেশ গঠন (Youth-led Nation-building)

 * *মাই ভারত মাই ভোট (MY Bharat MY Vote):* এই অভিযানটি নতুন ভোটারদের মধ্যে সচেতন ভোটদান এবং সাংবিধানিক সচেতনতা বৃদ্ধি করেছে।
 * *জাতীয় যুব উৎসব ২০২৬ (National Youth Festival 2026):* 'বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়ালগ ২০২৬'-এ ৫০.৪২ লক্ষেরও বেশি যুবকের অংশগ্রহণ প্রত্যক্ষ করা গেছে, যেটি বাস্তবে ভারতের অন্যতম বৃহত্তম যুব পরামর্শমূলক কর্মসূচি। এটি তরুণদের বিকশিত ভারতের জন্য ধারণা ও সমাধান নিয়ে আলোচনার একটি জাতীয় প্ল্যাটফর্ম প্রদান করেছে।
 * *মাই ভারত যুব সম্মেলন ২০২৬ (MY Bharat Youth Convention 2026):* অমৃত প্রজন্মের আকাঙ্ক্ষা ও সাফল্য উদযাপনে ৬,০০০-এরও বেশি তরুণকে একত্রিত করেছে।
 * *নারী শক্তি যুব সংসদ (Nari Shakti Youth Parliament):* মোট ১৭টি জোন বা অঞ্চল জুড়ে আয়োজিত এই কর্মসূচিতে ৭,০০০-এরও বেশি তরুণী গণতান্ত্রিক আলোচনা এবং নীতি নির্ধারণী বিতর্কে অংশ নিয়েছেন।

স্বেচ্ছাসেবকবৃত্তি ও সামাজিক কাজ (Volunteerism & Social Action)
 * *জাতীয় পরিষেবা প্রকল্প (NSS):* এই প্রকল্প স্বেচ্ছাসেবী কাজ পরিচালনা এবং পর্যবেক্ষণের জন্য মাই ভারত প্ল্যাটফর্মকে ব্যবহার করে।
 * *আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬:* মাই ভারতের স্বেচ্ছাসেবীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যোগ সেশনের মাধ্যমে লক্ষ লক্ষ যুবককে একত্রিত করেছেন।
 * *নেশামুক্ত ভারত অভিযান:* তরুণ স্বেচ্ছাসেবীরা একটি মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে সচেতনতামূলক প্রচার এবং পুনর্বাসন উদ্যোগে সহায়তা করছেন।
 * *পদযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান:* নাগরিক অংশগ্রহণ এবং 'জন ভাগীদারী' শক্তিশালী করতে মাই ভারত দেশব্যাপী পদযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে।

সীমানা ছাড়িয়ে তরুণদের কণ্ঠস্বর (Young Voices Beyond Borders)
 * *বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম (Viksit Vibrant Village Programme):* এই কর্মসূচির মাধ্যমে দেশের তরুণরা ভারতের সীমান্তবর্তী গ্রামগুলির জীবনযাত্রা প্রত্যক্ষ করার সুযোগ পায়, যা জাতীয় সংহতি বৃদ্ধি করতে সাহায্য করে।
 * *মাই ভারত পডকাস্ট সিরিজ (MY Bharat Podcast Series):* ২০২৬ সালের ২১ মার্চ চালু হওয়া এই সিরিজে প্রেরণাদাত্রী ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা তুলে ধরা হচ্ছে।
 * *রাষ্ট্রসংঘের যুব ফোরাম ২০২৬ (UN ECOSOC Youth Forum 2026):* মাই ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতের যুব প্রতিনিধিরা আন্তর্জাতিক স্তরে দেশের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার সুযোগ পেয়েছেন।

ডিজিটাল ইন্ডিয়ার রূপকল্পকে এগিয়ে নেওয়া (MY Bharat Advancing Digital India's Vision)

'মাই ভারত' দেখিয়েছে কিভাবে প্রযুক্তি দেশজুড়ে যুবকদের অংশগ্রহণকে আরও সহজলভ্য ও ভবিষ্যৎ-উপযোগী করে তুলছে।

 * *অংশগ্রহণ এবং স্বীকৃতি:* ২০২৬ সালের ০৪ জুন সপ্তাহব্যাপী একটি অনলাইন কুইজে ৩৯০,৮১২ জন ভেরিফাইড বা যাচাইকৃত অংশগ্রহণকারীর মাধ্যমে মাই ভারত "এক সপ্তাহে সবচেয়ে বেশি অনলাইন কুইজে অংশগ্রহণের" গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। এছাড়া, এটি ডিজিটাল ব্যাজ ও সার্টিফিকেটের মাধ্যমে তরুণদের কাজকে স্বীকৃতি দেয়।
 * *পকেটে ডিজিটাল গভর্নেন্স:* মোট ২২টি ভারতীয় ভাষায় উপলব্ধ 'মাই ভারত' মোবাইল অ্যাপটি ২০২৬ সালের ০২ জুলাই পর্যন্ত ১ লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে। এতে একটিমাত্র রেজিস্ট্রেশনের মাধ্যমে দেশজুড়ে বিভিন্ন সুযোগসুবিধা ও সরকারি উদ্যোগে প্রবেশ করা যায়।
 * *ভবিষ্যতের জন্য প্রস্তুত প্ল্যাটফর্ম:* 'মাই ভারত ২.০' কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বহুভাষিক প্রযুক্তি, ওপেন API এবং ডিজিটাল ক্রেডেনশিয়ালের মাধ্যমে যুব সম্পৃক্ততাকে আরও উন্নত করছে। এটি প্রযুক্তির মাধ্যমে ১০ কোটিরও বেশি যুবককে ক্ষমতায়ন করার ভারতীয় রূপকল্পের প্রতিনিধিত্ব করে।

ভবিষ্যৎ-প্রস্তুত মেরা যুব ভারত গঠন (Building Future-ready Mera Yuva Bharat)

ডিজিটাল ইন্ডিয়ার ভিত্তির ওপর দাঁড়িয়ে মাই ভারত অমৃত প্রজন্মকে দেশ গঠনে অংশ নিতে এবং ভারতকে একটি উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও আত্মনির্ভরশীল দেশ হিসাবে গড়ে তোলার যাত্রায় চালিকাশক্তি হিসাবে কাজ করছে। ২০৪৭ সালের বিকশিত ভারতের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি তরুণদের জন্য দেশের বৃহত্তম ডিজিটাল পাবলিক পরিকাঠামোয় পরিণত হতে চলেছে।
*******

তথ্যবিবরণী

MY Bharat Portal

Ministry of Youth Affairs and Sports

Click here for pdf file

 

SSS/PK........


(रिलीज़ आईडी: 2281289) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil