শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

গ্রীসেও চালু হল ইউপিআই, ইউরো ব্যাঙ্কে এর সূচনা অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল

प्रविष्टि तिथि: 30 JUN 2026 10:20PM by PIB Kolkata

নতুন দিল্লি,৩০ জুন , ২০২৬

 


গ্রীসের এথেন্সে ইউরো ব্যাঙ্কের সদর কার্যালয়ে ইউরো ব্যাঙ্ক এবং এনআইপিএল-এর যৌথ অংশীদারিত্বের মাধ্যমে চালু ইউপিআই পরিষেবা সরাসরি প্রত্যক্ষ করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল। তার সঙ্গে ছিলেন সিইও ফকিওন কারাভিয়স এবং ফেয়ারফ্যা্কটস ডিজিটাল সার্ভিসেসের সিইও সঞ্জয় টুগনেইট।


ভারতের ডিজিটাল পেমেন্ট পরিমণ্ডলের বৈশ্বিক প্রসারে এটি এক উল্লেখযোগ্য মাইল ফলক। বরিষ্ঠ বাণিজ্যিক নেতৃত্ব এবং আধিকারিকদের নিয়ে গ্রীসের সরকারি সফরে নেতৃত্ব দিচ্ছেন শ্রী গোয়েল। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা প্রসারে এবং বাণিজ্যিক অংশীদারিত্বকে শক্তিশালী করতে তাঁর এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ। 

শ্রী পীযূষ গোয়েল বলেন, ভারতের ডিজিটাল পেমেন্ট পরিমণ্ডলের বৈশ্বিক প্রসারে এটি আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জানান গ্রীসে এখন ইউপিআই কাজ করছে। যোগ্য গ্রাহকরা তাদের নির্দিষ্ট লক্ষ্যে নামমাত্র খরচে টাকা লেনদেন করতে পারেন। ইউপিআই-এর গ্রহণযোগ্যতা উত্তরোত্তর বিশ্বজুড়ে স্বীকৃতি আদায় করে নিচ্ছে। প্রযুক্তি নির্ভর সমাধান সূত্র গড়ে তুলতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সীমা পেরিয়েও মূল্য শৃঙ্খল গড়ে তুলতে পারে। অভিন্ন বিকাশ, সমৃদ্ধি, অংশীদারিত্বকে তা আরও গভীরতা দিতে পারেন বলে তিনি জানান।

ভারত ও গ্রীসের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীরতা দিতে শ্রী গোয়েলের এই সফর নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। এথেন্সে ইউরো ব্যাঙ্কের নেতৃত্বের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে তাঁর গ্রীস সফর শুরু হয়েছে। আর্থিক সহযোগিতার প্রসার এবং বিনিয়োগের নানা সম্ভাবনার ক্ষেত্র নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। এথেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এই প্রতিনিধি দল ভারত – গ্রীস বিজনেস কাউন্সিলের বৈঠকে যোগ দেয়। জ্বালানি, বন্দর, লজিস্টিক্স, জাহাজ নির্মাণ, মজুত ভাণ্ডার, বাণিজ্য, রত্নালঙ্কার ক্ষেত্রের পরিকাঠামো নিয়ে তিনটি ক্ষেত্রীয় গোলটেবিল বৈঠক হয়। সেই সঙ্গে ডিজিটাল উদ্ভাবন ও প্রতিরক্ষা এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও কৃষি আলোচনায় জায়গা পায়। ভারত – গ্রীস বিজনেস সামিটের মধ্যে দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। দুই দেশের মন্ত্রীরা ও বরিষ্ঠ ব্যবসায়ীরা যোগ দেন। বাণিজ্য বিনিয়োগ এবং উদ্ভাবনী ক্ষেত্রে বিকাশ ত্বরান্বিত করতে এই শিখর সম্মেলন অভিন্ন দৃষ্টিভঙ্গীর প্রতি আস্থা ব্যক্ত করেছে।

ভারত এবং গ্রীসের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারে এবং দূরদৃষ্টিমূলক অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে এই সফর নির্ণায়ক পথ দেখাচ্ছে।

 

 

SC/AB/SG


(रिलीज़ आईडी: 2279731) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam