পরিবেশওঅরণ্যমন্ত্রক
রাজস্থানের আলওয়ারে “ব্যাঘ্র সংরক্ষণ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ” বিষয়ক জাতীয় কর্মশালা
प्रविष्टि तिथि:
29 JUN 2026 6:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জুন, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব ২৮ জুন ২০২৬ তারিখে রাজস্থানের আলওয়ারে "বাঘের সংরক্ষণ: সুযোগ ও চ্যালেঞ্জ" বিষয়ক জাতীয় কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের বনমন্ত্রী শ্রী সঞ্জয় শর্মা; বন বিভাগের মহানির্দেশক ও বিশেষ সচিব শ্রী সুশীল কুমার অবস্তী; ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের মহানির্দেশক শ্রী এস.পি. যাদব; এবং এডিজিএফ (প্রজেক্ট টাইগার) ও ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সদস্য সচিব শ্রী সঞ্জয় কুমার।
বিভিন্ন রাজ্য ও ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে আগত ১২ জন মুখ্য বন্যপ্রাণ ওয়ার্ডেন এবং ১৮ জন ফিল্ড ডিরেক্টর এই কর্মশালায় অংশ নেন। বাঘের সংখ্যা কম, এমন এলাকায় বাঘের পুনর্বাসন, সংখ্যা বৃদ্ধি এবং পুনরুদ্ধারের লক্ষ্যে বৈজ্ঞানিক, বাস্তুতান্ত্রিক ও ব্যবস্থাপনাগত কৌশল নিয়ে তাঁরা আলোচনা করেন। কর্মশালার অধিবেশনগুলিতে বাঘের সংখ্যার ব্যবস্থাপনা, শিকারযোগ্য প্রাণীর সংখ্যা বৃদ্ধি, আবাসস্থল পুনরুদ্ধার, ল্যান্ডস্কেপ সংযোগ এবং বাঘ ও চিতা পুনর্বাসন কর্মসূচি থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে বাঘের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে একটি বৈজ্ঞানিক কাঠামো তুলে ধরে ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার 'টাইগার সেল'-এর মাধ্যমে "বাঘ-শূন্য বা বাঘের স্বল্পতা রয়েছে, এমন এলাকায় বাঘের পুনর্বাসন ও সংখ্যা বৃদ্ধির রোডম্যাপ: ভারতে ব্যাঘ্র অভয়ারণ্যের সক্রিয় ব্যবস্থাপনার কাঠামো" বিষয়ক উপস্থাপনার মধ্য দিয়ে কারিগরি অধিবেশনের সূচনা হয়। আলোচনার ভিত্তিতে, সংশ্লিষ্ট রাজ্যের বন দপ্তরের সহযোগিতায় 'ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি'-র মাধ্যমে বাঘের সংখ্যা পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দিষ্ট কিছু টাইগার রিজার্ভকে চিহ্নিত করা হয়।
সারিস্কা, মুকুন্দ্রা হিলস, পান্না, বীরাঙ্গনা দুর্গাবতী, সাতকোশিয়া, সিমলিপাল, রাজাজি, সহ্যাদ্রি এবং নাভেগাঁও-নাগজিরা অভয়ারণ্যে বাঘের পুনঃপ্রবর্তন, সংখ্যা পুনরুদ্ধার এবং সংখ্যা বৃদ্ধির কর্মসূচিগুলির ওপর বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধান বন্যপ্রাণ ওয়ার্ডেন এবং ফিল্ড ডিরেক্টররা।
বক্সা, আচানকমার, উদন্তী-সীতানদী, ইন্দ্রাবতী এবং পালামৌর মতো কম বাঘ-ঘনত্বের সংরক্ষিত বনাঞ্চলগুলির প্রতিনিধিরা ভবিষ্যতে বাঘের সংখ্যা পুনরুদ্ধারের লক্ষ্যে তাদের প্রস্তুতি ও সক্ষমতা তুলে ধরেন।
‘প্রজেক্ট চিতা’ বিষয়ক একটি বিশেষ অধিবেশনে ভারতে চিতার সফল পুনঃপ্রবর্তন কর্মসূচি এবং বন্যপ্রাণী পুনরুদ্ধার ও পুনঃপ্রবর্তনের ভবিষ্যৎ উদ্যোগগুলির জন্য এখান থেকে প্রাপ্ত শিক্ষাগুলি তুলে ধরা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা সরিস্কা টাইগার রিজার্ভ পরিদর্শন করেন। সেখানে সংরক্ষণমূলক পদক্ষেপের ফলে গত ১৮ বছরে ওই সংরক্ষিত বনাঞ্চলে বাঘের সংখ্যার সফল পুনরুদ্ধার সম্ভব হয়েছে।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2279281)
आगंतुक पटल : 8