কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

বীজের গুণমান বৃদ্ধি এবং ফসলের উৎপাদন বাড়ানোর জন্য আইসিএআর-আইআইওআর-এর বিশেষ আস্তরণ যুক্ত উন্নত বীজ

प्रविष्टि तिथि: 18 JUN 2026 1:25PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৮ জুন  ২০২৬

 

বীজের গুণমান বৃদ্ধি, ফসলের উৎপাদন বাড়ানো মতো বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে আইসিএআর-এর অধিনস্ত ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অয়েলসিডস রিসার্চ বা  আইআইওআর বিশেষ আস্তরণ যুক্ত উন্নত বীজ তৈরি করেছে। হায়দ্রাবাদ ভিত্তিক এই সংস্থাটি জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত, প্রচন্ড গরম, মাটির উর্বরতা হ্রাস এবং বিভিন্ন পতঙ্গের হাত থেকে বীজকে রক্ষা করার জন্য আস্তরণ যুক্ত উন্নত প্রজাতির বীজ উদ্ভাবন করেছে। স্মার্ট সিড কোডিং প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই বীজগুলি তৈরি করা হয়েছে। বীজের চারদিকে একাধিক আস্তরণের মাধ্যমে নতুন এই বীজ তৈরি করা হয়েছে। এক্ষেত্রে পুষ্টিকর উপাদান সহ অন্যান্য কিছু গুণ এই বীজে রাখা হয়েছে। 

চিনা বাদাম এবং সয়াবিন চাষে এই বীজ ব্যবহার করে তেলেঙ্গানার কৃষকরা ৩০ শতাংশ বাড়তি ফসল পেয়েছেন। ভারতের বেশিরভাগ অঞ্চলেই যথেষ্ট বৃষ্টিপাত হওয়ায় নতুন বীজ তৈরিতে প্রয়োজনীয় সুরক্ষা কবচের ব্যবস্থা করা হয়েছে। দেরিতে বৃষ্টি আসা, খরা পরিস্থিতি সৃষ্টি হওয়া, মাটির উর্বরতা হ্রাস এবং পতঙ্গের আক্রমণের মতো সমস্যাগুলি নিরসনে এই বীজ সহায়ক হবে। আইআইওআর-এর উদ্ভাবিত এই আস্তরণ ডাল শস্য, দানা শস্য, তৈলবীজ, তন্তুযুক্ত ফসল, গোখাদ্য, সাকসব্জি এবং উদ্যান পালনের ক্ষেত্রে ব্যবহৃত বীজে প্রয়োগ করা হবে। এর ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আইসিএআর-আইআইওআর কৃষকদের কাছে তাদের উদ্ভাবিত বীজের সুফল দ্রুত পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে। এক্ষেত্রে রাজ্যস্তরের বিভিন্ন সংস্থা, ন্যাশনাল সিড কর্পোরেশন, কোঅপারেটিভ সিড ফেডারেশন, কৃষি পণ্য উৎপাদক সংগঠনের মাধ্যমে এই বীজ কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। 

 


SC/CB/NS…


(रिलीज़ आईडी: 2274695) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी