প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

স্লোভাক ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

प्रविष्टि तिथि: 15 JUN 2026 9:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জুন ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী মাননীয় রবার্ট ফিকোর সঙ্গে রেল, প্রতিরক্ষা, অটোমোটিভ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্র
নিয়ে মত বিনিময় করেন। বৈঠকে স্লোভাকিয়ার শীর্ষ স্তরের ব্যবসায়িক ও শিল্প নেতারাও উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রী ভারত ও স্লোভাকিয়ার মধ্যে ক্রমবর্ধমান ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন। তিনি ভারতে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজতর করা এবং একটি স্বচ্ছ, স্থিতিশীল ও বিনিয়োগ-বান্ধব অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলিতে গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার ও নীতিগত উদ্যোগগুলির ওপর আলোকপাত করেন। তিনি স্লোভাক কোম্পানিগুলিকে ভারতের ক্রমবর্ধমান সুযোগ-সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান, বিশেষ করে পরিকাঠামো, প্রতিরক্ষা, নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল উদ্ভাবন, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বাস্থ্য পরিষেবার  মতো ক্ষেত্রগুলিতে।

শিল্পজগতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে ভারতের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপগুলিকে স্বাগত জানান এবং ভারতের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তোষপ্রকাশ করেন। তাঁরা বর্ধিত বিনিয়োগ, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে ভারতে নিজেদের কার্যক্রম আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন। তাঁরা ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি  সম্পন্ন হওয়ার বিষয়টিকে স্বাগত জানান এবং বলেন যে, এর বাস্তবায়ন তাঁদের জন্য ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি করবে। নিম্নলিখিত সিইও  এবং শিল্পক্ষেত্রের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

* মাননীয় আলেক্সেই বালজায়েভ, চেয়ারম্যান, তাতরাভাগোনকা 

* মাননীয় পিটার মালেক, ভাইস-চেয়ারম্যান, তাতরাভাগোনকা 

* মাননীয় রবার্ট স্পিসাক, চেয়ারম্যান, এজেডসি গ্রুপ

* মাননীয় রিচার্ড মার্কো, সিইও, ইসেট 

* মাননীয় পারভিন্দর ওয়ালিয়া, প্রেসিডেন্ট (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল), ইসেট 

* মাননীয় জারোস্লাভ কুরাসিনা, সিইও, গ্র্যান্ড পাওয়ার লিমিটেড

* মাননীয় পিটার লেডনিকি, সিইও, পেন্টা হসপিটালস ইন্টারন্যাশনাল

* মাননীয় স্টেফান রোসিনা, সিইও, মাতাডর 

* মাননীয় রাজেশ সাবনে, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, মাতাদর টেকনোলজিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড

* মাননীয় মাতেজ কোরেচ, জেনারেল ডিরেক্টর, ভিইউজে 

* মাননীয় পিটার ডুচোভিচ, সিইও, ভিপো 

* মাননীয় আন্দ্রেজ বেনসেল, হেড অফ ডিজিটাল কম্পিটেন্স, ভিপো 

* মাননীয় জোজেফ ওমেলকা, এমডি, মাইক্রোস্টেপ-এমআইএস 

* মাননীয় রিচার্ড ভার্গা, চেয়ারম্যান ও সিইও, ভিআরএম 

* মাননীয় এডুয়ার্ড ক্রিস্টিয়া, মার্কেটিং ম্যানেজার, ভিআরএম 

* মাননীয় মিলোস্লাভ কুরিলা, বোর্ড অফ ডিরেক্টরস-এর সদস্য, ইকো ইনভেস্টমেন্টস

* মাননীয় টিবোর গ্রেগর, এক্সিকিউটিভ ডিরেক্টর, ক্লাব ৫০০

 


SC/MP/NS


(रिलीज़ आईडी: 2273453) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam