বাণিজ্য ও শিল্প মন্ত্রক
২০২২-২৩ ভিত্তিবর্ষের নতুন পাইকারি মূল্য সূচক এবং উৎপাদক মূল্য সূচকের সিরিজ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি
प्रविष्टि तिथि:
15 JUN 2026 12:00PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৫ জুন, ২০২৬
ডিপিআইআইটি-র অর্থনৈতিক উপদেষ্টার দপ্তর ২০২২-২৩ সালকে ভিত্তিবর্ষ ধরে ডব্লিউপিআই – এর সংশোধিত সিরিজ প্রকাশ করেছে। নতুন এই সিরিজ ২০১১-১২ সালকে ভিত্তিবর্ষ ধরে চলতি ডব্লিউপিআই – এর সিরিজের পরিবর্তে কার্যকর হবে। একই ভিত্তিবর্ষ ধরে ব্যাঙ্কিং, সিকিউরিটিজ ট্রানজাকশন, বীমা, পেনশন তহবিল ব্যবস্থাপনা, রেলওয়ে, যাত্রীবাহী বিমান এবং টেলিকম – এই ৭টি পরিষেবা ক্ষেত্রে উৎপাদক মূল্য সূচক এবং পরিষেবা উৎপাদক মূল্য সূচকের নতুন সিরিজ প্রকাশ করেছে।
মূল্য বৃদ্ধির শর্ত অনুযায়ী, ডব্লিউপিআই – এর ব্যাপক ব্যবহারের কথা বিবেচনা করে এই সূচকটি পিপিআই প্রকাশের তারিখ থেকে পাঁচ বছরের জন্য চালু থাকবে।
নতুন ডব্লিউপিআই সিরিজের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে – আইটেমের সংখ্যা ৬৯৭ থেকে বাড়িয়ে ৯৫৭ করা হয়েছে, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে, জ্বালানীর মূল্য নিরীক্ষণের জন্য সুসংহত ও সমন্বিত কাঠামো গণনা করা হয়েছে, ওজন নির্ধারণে উন্নত পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং লিঙ্কিং ফ্যাক্টর উন্নত করা হয়েছে।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272872®=48&lang=1
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2273096)
आगंतुक पटल : 8