নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

ইসিআই (ECI) কর্তৃক মিডিয়া কমিউনিকেশন অফিসারদের জন্য একদিনের সম্মেলনের আয়োজন

प्रविष्टि तिथि: 12 JUN 2026 9:02PM by PIB Kolkata

নয়া দিল্লি, ১২ জুন ২০২৬


১। ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) মিডিয়া ও কমিউনিকেশন অফিসারদের জন্য একটি একদিনের সম্মেলনের আয়োজন করেছিল। এতে ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মিডিয়া নোডাল অফিসার(এমএনও) এবং সোশ্যাল মিডিয়া নোডাল অফিসার (এসএমএনও)-রা অংশ নেন। পাশাপাশি, যেসব রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কার্যক্রমের তৃতীয় পর্যায় চলছে এবং যেসব রাজ্যে নির্বাচন আসন্ন, সেসব রাজ্যের জেলা মিডিয়া নোডাল অফিসার ও জেলা জনসংযোগ কর্মকর্তারাও (পিআরও’স) এতে যোগ দেন।
২। এই কর্মসূচিতে মিডিয়া নোডাল অফিসার(এমএনও), সোশ্যাল মিডিয়া নোডাল অফিসার(এসএমএনও) এবং জেলা মিডিয়া নোডাল অফিসার/জেলা জনসংযোগ কর্মকর্তা(পিআরও)-সহ ৩৫০ জনেরও বেশি মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
৩। সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও ড. বিবেক জোশী অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
৪। প্রধান নির্বাচন কমিশনার (CEC) শ্রী জ্ঞানেশ কুমার জোর দিয়ে বলেন যে, সম্প্রতি পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ মাত্রায় জনঅংশগ্রহণ দেখা গেছে। তিনি আরও বলেন, কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে যেন তাঁদের যোগাযোগ ব্যবস্থা সময়োপযোগী, সহজে বোধগম্য এবং তথ্য ও আইন-ভিত্তিক হয়।
৫। নিজের বক্তব্যে নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু বলেন যে, যোগাযোগের ক্ষেত্রে কেবল তথ্যের আদান-প্রদানের (ইনপুট) চেয়ে এর প্রভাবের (ইমপ্যাক্ট) ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার ড. বিবেক জোশী বলেন, কমিশনের নিয়ম, নির্দেশাবলি ও নির্দেশিকাগুলো যাতে সহজে বোধগম্য আকারে জনগণের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার ক্ষেত্রে কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
৬। নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে—ভোটার তালিকা প্রস্তুত থেকে ভোটগ্রহণ পর্যন্ত—যোগাযোগ কৌশলের সামগ্রিক পর্যালোচনার মধ্য দিয়ে সম্মেলনটি শুরু হয়। এতে ইসিআইনেট, গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিধান, আইন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আদেশ এবং মিডিয়ার সাথে এগুলোর পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো আলোচিত হয়। এছাড়া প্রেস নোট বা বিজ্ঞপ্তি তৈরি ও সেগুলোকে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া, ভুল তথ্য ও বিভ্রান্তিকর বয়ান মোকাবিলা, ইএলসি-র মাধ্যমে তরুণ ভোটারদের সম্পৃক্ত করা এবং ইসিআই-এর বিভিন্ন উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে ব্যবহারিক সেশন বা কর্মশালা অনুষ্ঠিত হয়।
৭। এই একদিনের সম্মেলনের মাধ্যমে সম্প্রতি যেসব রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানকার কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয় এবং সর্বোত্তম কর্মপদ্ধতি বা 'বেস্ট প্র্যাকটিস' সম্পর্কে ধারণা ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।
৮। বিভিন্ন সেশনের পাশাপাশি অংশগ্রহণকারী ও কমিশনের মধ্যে একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার।

 

****

SC/SB/DM


(रिलीज़ आईडी: 2272414) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati , Tamil , Malayalam