PIB Backgrounder
azadi ka amrit mahotsav

অন্ত্যোদয়: সকলের জন্য সুযোগ, মর্যাদা এবং বিকাশ

प्रविष्टि तिथि: 12 JUN 2026 12:05PM by PIB Kolkata

১২ জুন, ২০২৬

 

গত ১২ বছরে ভারত সরকার 'অন্ত্যোদয়'-কে মূলমন্ত্র হিসাবে গ্রহণ করে বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে এসেছে। এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জীবিকা সহায়তা, পরিকাঠামো এবং সাংস্কৃতিক স্বীকৃতির প্রসার ঘটানো হয়েছে।

১. শাসন পরিকাঠামোতে অন্ত্যোদয়

বিগত ১২ বছরে ভারত সীমাবদ্ধ পরিষেবা প্রদানের নীতি থেকে সরে এসে সামগ্রিক অন্তর্ভুক্তির দিকে মনোযোগ দিয়েছে। এই পরিবর্তনের ফলে সুযোগ, মর্যাদা এবং উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা মানুষেরা অগ্রাধিকার পাচ্ছেন। এর ভৌগোলিক প্রতিফলনও দেখা যাচ্ছে—জনজাতি অধ্যুষিত অঞ্চল, পিছিয়ে থাকা জেলা এবং প্রত্যন্ত বাসস্থানগুলি এখন উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে রয়েছে। বিভিন্ন মন্ত্রকের সমন্বয় দুর্গম এলাকাগুলিতে পরিষেবা পৌঁছে দেওয়া নিশ্চিত করেছে।

২. উন্নয়নের কেন্দ্রে জনজাতি সম্প্রদায়

বিগত ১২ বছরে বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠীগুলির (PVTG) বাসস্থান-সহ প্রত্যন্ত অঞ্চলের পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, জল, বিদ্যুৎ এবং কর্মসংস্থানের সুযোগের ব্যবধান দূর করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে।

 * *প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান (PM JANMAN):* 

২০২৩ সালের নভেম্বরের এই কর্মসূচির লক্ষ্য ১৮টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৫টি PVTG সম্প্রদায়ের পাকা বাড়ি, পরিশ্রুত জল, বিদ্যুৎ এবং রাস্তার অভাব দূর করা। ₹২৪,১০৪ কোটি টাকা বাজেটের এই প্রকল্পে নয়টি মন্ত্রকের মাধ্যমে ১১টি ক্ষেত্রে হস্তক্ষেপ করা হচ্ছে।

 * *বন ধন বিকাশ কেন্দ্র (VDVK):* 

এর মাধ্যমে স্থানীয়স্তরে কর্মসংস্থান ও আয় বৃদ্ধির লক্ষ্যে বনজ পণ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে সহায়তা দেওয়া হয়। ঝাড়খণ্ডের গড়িয়াবন্দ জেলায় কামার PVTG সম্প্রদায়ের ৮৭ জন মহিলা এর আওতায় 'ছত্তিশগড় হার্বালস' ব্র্যান্ডের অধীনে আয়ুর্বেদিক পণ্য তৈরি করে ₹১৫৯.৫৯ লক্ষ টাকা মূল্যের বিক্রয় সম্পন্ন করেছেন। ২০২৬ সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী, ৫০০টির লক্ষ্যের মধ্যে ৪৯১টি VDVK কার্যকর রয়েছে।

 * *PM-JUGA / ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান:*

২০২৪ সালের অক্টোবরে শুরু হওয়া এই অভিযানে ১৭টি মন্ত্রকের সমন্বয়ে জনজাতি প্রধান গ্রাম এবং PVTG বাসস্থানের দীর্ঘস্থায়ী অভাবগুলি পূরণে মিশন-মোডে কাজ করা হচ্ছে।

 * *একলব্য মডেল আবাসিক স্কুল (EMRS):* 

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে এই নেটওয়ার্কটি ২০১৮ সালের পর দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সাল পর্যন্ত ৪৯৯টি স্কুলে ১.৫৬ লক্ষেরও বেশি শিক্ষার্থী নথিভুক্ত রয়েছে এবং ৩২৩টি স্কুল নির্মাণাধীন। হিমাচল প্রদেশের সাংলা গ্রামের যতীন নেগী এই স্কুলের পরিকাঠামোর সাহায্যে JEE অ্যাডভান্সড পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে IIT যোধপুরে পড়াশোনা করছেন। ২০২৪-২৫ সালে এইচ স্কুলের ৫৯৭ জন শিক্ষার্থী JEE এবং NEET পাশ করেছে।

 * *জনজাতি গবেষণা সংস্থান (TRI) এবং ঐতিহ্যের স্বীকৃতি:* 

মোট ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জনজাতি ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য এই সংস্থান কাজ করছে। এর পাশাপাশি, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করা জনজাতি নেতাদের সম্মান জানাতে ১০টি রাজ্যে ১১টি 'জনজাতি স্বাধীনতা সংগ্রামী মিউজিয়াম' মঞ্জুর করা হয়েছে, যার মধ্যে চারটি ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। প্রতি বছর ১৫ নভেম্বর 'জনজাতীয় গৌরব দিবস' হিসাবে পালিত হয়।

৩. তপশিলী জাতির জন্য ন্যায়বিচার ও মর্যাদা

অর্থনৈতিক ক্ষমতায়ন, শিক্ষার সুযোগ এবং ডেডিকেটেড বাজেট সহায়তার মাধ্যমে তপশিলী জাতি (SC) সম্প্রদায়ের উন্নয়নে কাজ করা হচ্ছে।

 * *প্রধানমন্ত্রী তফসিলী জাতি অভ্যুদয় যোজনা (PM-AJAY):*

২০২১ সালে শুরু হওয়া এই যোজনার 'আদর্শ গ্রাম' উপাদানের মাধ্যমে ২৬টি রাজ্যের ৫৯৭টি জেলার ৪৭,৩৩৪টি গ্রামে পরিকাঠামো, দক্ষতা এবং জীবিকার সুযোগ তৈরি করা হচ্ছে। এটি ৪ কোটিরও বেশি নাগরিক এবং ৮৩ লক্ষেরও বেশি পরিবারকে কভার করে।

 * *তপশিলী জাতির জন্য উন্নয়ন কর্মপরিকল্পনা (DAPSC):* 

এটি কোনো একক স্কিম নয়, বরং ৩৮টি মন্ত্রক ও দপ্তরের শিক্ষা-গবেষণা, আবাসন, স্বাস্থ্যসেবা সহ ২৩৯টি স্কিমকে একত্রিত করে তপশিলী জাতিদের ক্ষেত্রে নির্দিষ্ট তহবিল নিশ্চিত করার একটি পরিকাঠামো।

 * *SHREYAS যোজনা:* 

২০১৯ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া এই প্রকল্প উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আর্থিক বাধা কমায়। ২০২৫-২৬ সালে 'টপ ক্লাস এডুকেশন' উপাদানের অধীনে ৪,১৫৬ জন SC শিক্ষার্থীকে প্রিমিয়ার প্রতিষ্ঠানে সহায়তা দেওয়া হয়েছে, যেখানে ৩০% আসন SC বালিকাদের জন্য সংরক্ষিত।

 * *SHRESHTA যোজনা:* 

২০২২ সালের জুনে চালু হওয়া এই প্রকল্প নিম্ন-আয়ের SC পরিবারের শিক্ষার্থীদের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভাল আবাসিক স্কুলে পড়ার সুযোগ করে দেয়। এর অধীনে মোড-১ (জাতীয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে) এবং মোড-২ (স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত স্কুল) কাজ করে। ২০২৫-২৬ সালে এটি ২৮৮টি স্কুলে ১৯,৭৫৪ জন শিক্ষার্থীকে সহায়তা করেছে। হিমাচল প্রদেশের ডোলি (বর্তমানে IIT দিল্লিতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী) এবং রাজস্থানের ঊর্মিলা (দ্বাদশ শ্রেণীর বোর্ডে ৯৯.৬০% প্রাপ্ত) এই যোজনার মাধ্যমে উপকৃত হয়েছেন।

 * *বিদ্যালয় ও উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ:* 

প্রি-ম্যাট্রিক এবং পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ সম্পূর্ণ ডিজিটাল ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) বা সরাসরি সুবিধা হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। উচ্চশিক্ষায় SC শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি ২০১৪-১৫ সালের তুলনায় ২০২১-২২ সালে ৪৪% বৃদ্ধি পেয়ে ৬৬.২৩ লক্ষ হয়েছে এবং SC ছাত্রীদের ক্ষেত্রে এই বৃদ্ধি ৫১% (৩১.৭১ লক্ষ)। উচ্চশিক্ষায় SC শিক্ষার্থীদের গ্রস এনরোলমেন্ট রেশিও (GER) বৃদ্ধি পেয়ে ২৫.৯% হয়েছে।

৪. অনগ্রসর ও যাযাবর সম্প্রদায়ের উন্নয়ন

অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC), অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী (EBC) এবং ডিনোটিফাইড ও যাযাবর উপজাতির (DNT) ক্ষেত্রে স্কলারশিপ, দক্ষতা বৃদ্ধি ও আইনি পরিচয়ের সুবিধা দেওয়া হয়েছে।

 * *PM-YASASVI:* 

২০২১-২২ সালে চালু হওয়া এই প্রকল্পের অধীনে প্রাক-ম্যাট্রিক, পোস্ট-ম্যাট্রিক, টপ ক্লাস স্কুল-কলেজ শিক্ষা এবং OBC হোস্টেলের সুবিধা সরাসরি আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। এখানেও ৩০% আসন ছাত্রীদের জন্য সংরক্ষিত।

 * *PM-DAKSH:* 

২০২০-২১ সালে চালু হওয়া এই যোজনার মাধ্যমে SC, OBC (আয় ₹৩ লক্ষ পর্যন্ত), EBC (আয় ₹১ লক্ষ পর্যন্ত), DNT এবং সাফাই কর্মচারীদের বিনামূল্যে শংসাপত্র-সহ দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়। এর সূচনালগ্ন থেকে ২.০৮ লক্ষেরও বেশি মানুষ প্রশিক্ষণ পেয়েছেন।

 * *VISVAS যোজনা:* 

এই প্রকল্প SC, OBC এবং সাফাই কর্মচারীদের আয় সৃষ্টিকারী কাজের জন্য কম সুদে ঋণের সুবিধা দেয় এবং বার্ষিক ৫% পর্যন্ত সুদের ভর্তুকি সরাসরি DBT-এর মাধ্যমে প্রদান করে।

 * *SEED যোজনা:* 

২০২২ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া এই প্রকল্প DNT/NT/SNT সম্প্রদায়ের জন্য বিনামূল্যে কোচিং, স্বাস্থ্য বীমা, জীবিকা উদ্যোগ এবং আবাসনের আর্থিক সহায়তা প্রদান করে। ২০২৫-২৬ সালে ৪,৪৮৫ জন DNT শিক্ষার্থীকে বিনামূল্যে কোচিং এবং ৭৩,৫৬৯টি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে।

৫. প্রান্তিক সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষমতায়ন

 * *প্রধানমন্ত্রী উত্তরাধিকার সংবর্ধন (PM VIKAS):* 

২০২৩ সালে চালু হওয়া এই সমন্বিত পরিকাঠামোতে পূর্ববর্তী পাঁচটি স্কিম (সিখো অউর কামাও, উস্তাদ, হমারি ধরোহর, নই রোশনি এবং নই মঞ্জিল) একত্রিত করা হয়েছে। এর মূল লক্ষ্য, এয়ারলাইন্স কেবিন ক্রু, গ্রাফিক ডিজাইন, ড্রোন জুনিয়র ইঞ্জিনিয়ার-সহ বিভিন্ন ক্ষেত্রে শিল্প-ভিত্তিক দক্ষতা এবং স্বনির্ভরতা তৈরি করা। এবছর ১০ জুন পর্যন্ত ৭৩,২০০ জন প্রার্থী নথিভুক্ত হয়েছেন এবং ১২,৪২৯ জন ইতিমধ্যে প্রশিক্ষিত হয়েছেন।

৬. সাফাই কর্মচারীদের মর্যাদা পুনরুদ্ধার

 * *NAMASTE যোজনা:* 

২০২৩-২৪ অর্থবর্ষে চালু হওয়া এই জাতীয় কর্মসূচির উদ্দেশ্য ঝুঁকিপূর্ণ ম্যানুয়াল ক্লিনিং বা হস্তচালিত সরঞ্জাম-এর সাহায্যে পরিষ্কার করার পরিবর্তে যান্ত্রিক ব্যবস্থার প্রয়োগ এবং সাফাই কর্মচারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। ২০২৪ সালের জুন থেকে শহর ও গ্রামীণ উভয় এলাকার বর্জ্য সংগ্রহকারীদেরও (waste pickers) এর আওতায় আনা হয়েছে।

৭. বঞ্চিত অঞ্চলের রূপান্তর: 

উচ্চাশী জেলা পদ্ধতি

২০১৮ সালে ভারতের ১১২টি সবচেয়ে অনুন্নত জেলাকে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে উন্নত করার লক্ষ্যে 'উচ্চাশী জেলা কর্মসূচি' শুরু হয়। ২০২৩ সালে একে আরও প্রসারিত করে ৩২৯টি জেলার ৫০০টি ব্লকে 'আকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি' চালু করা হয়।

 * অসমের লাখিপুর:* 

নদী তীরবর্তী প্রত্যন্ত এলাকায় ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মোবাইল মেডিকেল ইউনিট এবং বোট ক্যাম্পের মাধ্যমে ২৫,৩০৮ জন লক্ষ্যমাত্রার মানুষের মধ্যে ডায়াবেটিস ও হাইপারটেনশনের ১০০% স্ক্রিনিং করা হয়েছে।

 * *তামিলনাড়ুর বিরুধুনগর:* 

ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা ট্র্যাকিংয়ের জন্য 'Virucare' নামক ডিজিটাল পোর্টাল এবং পুষ্টি সহায়তা নিশ্চিত করার ফলে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চের মধ্যে জেলাটিতে মাতৃমৃত্যুর হার শূন্যে নেমে এসেছে।

উপসংহার

২০১৪ সালের আগে জননীতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যে ব্যবধান ছিল, তা দূর করতে বিগত বছরগুলিতে শিক্ষা, দক্ষতা, জীবিকা, আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক মর্যাদাকে একীভূত করে একটি সামগ্রিক ব্যবস্থা তৈরি করা হয়েছে। আজকের দিনে ভারতের বঞ্চিত সম্প্রদায়গুলি দেশের প্রবৃদ্ধির গল্পের পরিধিতে নয়, বরং কেন্দ্রে অবস্থান করছে এবং তারা 'বিকশিত ভারত@২০৪৭'-এর ভাবনার সঙ্গে অন্তর্ভুক্ত বোধ করছে।

তথ্যসূত্র

Press Information Bureau

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236972&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248357&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154915&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238355&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238355&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189515&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2159087&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=154377&NoteId=154377&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784229&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209488&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2247766&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253348&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146466&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2255017&reg=3&lang=1

Ministry of Tribal Affairs

https://tribal.nic.in/downloads/pm-janman/pm/index.html

https://nests.tribal.gov.in/

https://nests.tribal.gov.in/backend/web/dashboard/index

https://tribal.nic.in/downloads/Statistics/AnnualReport/AnnualReport2014-15.pdf

Parliament Questions

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU6227_bkLVA3.pdf?source=pqals

https://sansad.in/getFile/annex/270/AU3814_fWJmb3.pdf?source=pqars

Ministry of Social Justice

https://pmagy.gov.in/

https://e-utthaan.gov.in/home/eyJpdiI6IlJsWkJzNDdDcjU5Q3YxMmYvTzZyZnc9PSIsInZhbHVlIjoiTHFaNmtaTlJZOWJpcERPTUsrRXJIak9DQ1pOcmpHcHQ0Z0lsVWNFeDBPQT0iLCJtYWMiOiI5NWI5ZWEwNGNmZDkyNmNlN2FlMDI5MGE1YWVjYWEwZTczMmUxMDI0YzQwNDg0OWFkNzdiYTdhMzFmZWFiYzJjIiwidGFnIjoiIn0=

https://socialjustice.gov.in/writereaddata/UploadFile/71441776233188.pdf

https://visvas.dosje.gov.in/visvas/home

Others

https://pmvikas.minorityaffairs.gov.in/page/about-us

https://app.powerbi.com/view?r=eyJrIjoiZTgxY2RjNTktMTNkZi00NjlmLTkyZGYtMDViNTRlZWVkZDhkIiwidCI6IjcyNGI4ZWQxLTgxODMtNGNiOS1iNWIwLTFlZDY3YWZlYWNmMSIsImMiOjEwfQ%3D%3D

https://www.niti.gov.in/sites/default/files/2025-08/stories-of-chnage-aspirational-districts-and-blocks.pdf

Click here to see pdf 

 

****************

 

SSS/PK...


(रिलीज़ आईडी: 2272175) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Tamil , Malayalam