প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

কৃষি ও ফসলকে মানব জীবনের ভিত্তি হিসেবে বর্ণনা করে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করলেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 11 JUN 2026 10:10AM by PIB Agartala

নয়াদিল্লি, ১১ জুন ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষি ও ফসলকে মানব জীবনের ভিত্তি হিসেবে বর্ণনা করে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :

“কৃষি কেবল জীবিকা নির্বাহের মাধ্যমই নয়, সমাজ ও রাষ্ট্রের সমৃদ্ধির মূল আধার। আমাদের কিষাণ ভাই-বোনদের শরীরের ঘাম মাটির সঙ্গে মিশে দেশবাসীর মুখে অন্ন তুলে দেয়।

ते कृषिं च सस्यं च मनुष्या उप जीवन्ति।
कृष्टराधिरुपजीवनीयो भवति य एवं वेद॥

অর্থাৎ কৃষি ক্ষেত্র ও ফসলই মানুষের জীবনের আধার। যিনি এই সত্য উপলব্ধি করতে পারেন, তিনি সঠিকভাবে কৃষিকাজ করেন এবং তাঁর মাধ্যমে সমাজের ভরণ-পোষণ হয়।

#12YearsOfKisanSamriddhi"

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2271725) ভিজিটরদের কাউন্টার : 36