উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

বড় নদী সংযুক্তিকরণ প্রকল্প এবং জল সংরক্ষণের বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে উপরাষ্ট্রপতিকে অবহিত করল জলশক্তি মন্ত্রক

प्रविष्टि तिथि: 09 JUN 2026 3:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯  জুন  ২০২৬

 

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী সি আর পাতিল, ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ রাজভূষণ চৌধারি এবং মন্ত্রকের আওতাধীন জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তরের শীর্ষ আধিকারিকরা আজ নতুন দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন। 

জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তরের বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে উপরাষ্ট্রপতিকে বিশদে অবহিত করা হয়। 

ওই দপ্তরের ‘জল সঞ্চয় জন ভাগিদারি’ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপরাষ্ট্রপতি। এই প্রকল্পের লক্ষ্য, জল সংরক্ষণের কাজে সমাজের প্রতিটি অংশের মানুষকে সামিল করে তোলা। এই উদ্যোগের দ্বিতীয় পর্বে ১.৫৫ কোটি জল সংরক্ষণ ও ভূগর্ভস্থ জল সঞ্চয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 

কেন-বেতোয়া, পার্বতী-কালিসিন্ধ-চম্বল এবং গোদাবরী-কাবেরী নদী সংযুক্তিকরণ প্রকল্প সহ এই ধরনের বড় কর্মসূচির বিষয়ে উপরাষ্ট্রপতিকে জানানো হয়। 

নদী সংযুক্তিকরণের উদ্যোগকে সমর্থন জানিয়ে উপরাষ্ট্রপতি অতীতে পদযাত্রায় সামিল হয়েছিলেন। সেই বিষয়টির উল্লেখ করেন তিনি। 

এ বছর সেপ্টেম্বরে ভারত-আন্তর্জাতিক জল সপ্তাহ সমারোহে যোগ দেওয়ার জন্য উপরাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান জলশক্তি মন্ত্রী শ্রী সি আর পাতিল এবং প্রতিমন্ত্রী ডঃ রাজ ভূষণ চৌধারি। 

 


SC/AC/NS


(रिलीज़ आईडी: 2270730) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Punjabi , Gujarati , Tamil , Kannada , Malayalam