স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
এবার পশ্চিমবঙ্গেও চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা
प्रविष्टि तिथि:
07 JUN 2026 5:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ জুন, ২০২৬
পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (এনএইচএ) এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মধ্যে এই সংক্রান্ত মউ স্বাক্ষরিত হবে।
এই মউ স্বাক্ষরের ফলে পশ্চিমবঙ্গ ৩৬তম রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এই যোজনার আওতায় আসবে। মউ স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী জে পি নাড্ডা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতি অনুপ্রিয়া প্যাটেল সহ অন্যান্য আধিকারিকরা।
আয়ুষ্মান ভারত যোজনায় ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়া যায়। এই প্রকল্প কার্যকর হলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
SC /MP /AG
(रिलीज़ आईडी: 2270171)
आगंतुक पटल : 13