স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৫-২৬ অর্থবর্ষে ৭.৭% জিডিপি বৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ-র
प्रविष्टि तिथि:
05 JUN 2026 10:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ জুন ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ২০২৬ অর্থবছরে ভারতের জিডিপি ৭.৭ শতাংশ হারে বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
এক্স-এ এক পোস্টে শ্রী অমিত শাহ বলেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি-র গৃহীত দূরদর্শী অর্থনৈতিক সংস্কারগুলি অর্থনৈতিক উন্নয়নের গতি অব্যাহত রেখেছে এবং ভারতকে বিশ্বের দ্রুততম উন্নয়নশীল প্রধান অর্থনীতিতে পরিণত করেছে। বিশ্ব যখন অর্থনৈতিক সংকটের মোকাবিলা করছে, ঠিক সেই সময়ে ভারতের ৭.৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। এটি গত ১২ বছরে আমাদের অর্থনীতি যে বিশ্বের অন্য যেকোনো প্রধান অর্থনীতির চেয়ে বেশি শক্তি অর্জন করেছে, তারই প্রমাণ দেয়। অতিমারি হোক বা যুদ্ধ, মোদীজির দূরদর্শী নীতিই দেশকে প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেও নিরাপদে এগিয়ে নিয়ে যাচ্ছে।”
SC/PM/AS
(रिलीज़ आईडी: 2269817)
आगंतुक पटल : 3