আয়ুষ
azadi ka amrit mahotsav

বৃক্ষ রোপন এবং চারাগাছ বিতরণের মধ্য দিয়ে রাষ্ট্রীয় আয়ুর্বেদ বিদ্যাপীঠের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

प्रविष्टि तिथि: 05 JUN 2026 3:50PM by PIB Kolkata

নতুন দিল্লি ৫ জুন ২০২৬

 

নতুন দিল্লির রাষ্ট্রীয় আয়ুর্বেদ বিদ্যাপীঠ (আরএভি) চারাগাছ রোপণের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করল। পরিবেশ সংরক্ষণ এবং স্থিতিস্থাপক জীবন ধারণের প্রতি এরমধ্যে দিয়ে দায়বদ্ধতা ব্যক্ত করা হয়। “জলবায়ু এবং আমাদের ভবিষ্যতের স্বার্থে প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত” এবছরের বিশ্ব পরিবেশ দিবসে এই বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে অনুষ্ঠানের আয়োজন। 

আরএভি-র পরিচালন গোষ্ঠীর প্রেসিডেন্ট বৈদ্য দেবেন্দ্র ত্রিগুণা, রাষ্ট্রীয় আয়ুর্বেদ বিদ্যাপীঠের অধিকর্তা ডঃ বন্দনা শিরোহা, এনসিআইএসএম-এর প্রেসিন্ডেন্ট ডঃ সুশ্রুত কানৌজিয়া প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে চারাগাছ রোপণ করেন। তাঁরা আয়ুর্বেদের পরিবেশগত দর্শনকে তুলে ধরে প্রকৃতি ও মানব কল্যাণের সঙ্গে তা অন্তর্গত সম্পর্ক সূত্রে যুক্ত বলে জানান। সমসাময়িক পরিবেশগত চ্যালেঞ্জের মোকাবিলায় প্রথাগত জ্ঞানের যৌক্তিকতা আয়ুর্বেদ দর্শনে ফুটে ওঠে। বিদ্যাপীঠের সব কর্মী সদস্য এবং আধিকারিকদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। 

 

SC/ AB /CS…


(रिलीज़ आईडी: 2269587) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , हिन्दी , Tamil