PIB Backgrounder
ভারতের জীববৈচিত্র্য : অঙ্গীকার ও সাফল্য
আইনগত কাঠামো থেকে স্থানীয় উদ্যোগ
प्रविष्टि तिथि:
05 JUN 2026 10:09AM by PIB Agartala
নয়াদিল্লি, ০৫ জুন ২০২৬
ভারতের জীববৈচিত্র্য শাসনব্যবস্থা একটি ত্রিস্তরীয় কাঠামোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই কাঠামো জাতীয় নীতি, রাজ্যস্তরের কর্মসূচি এবং স্থানীয় বাস্তবায়নের মধ্যে সমন্বয় স্থাপন করে। জাতীয় স্তরে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি কার্যক্রম পরিচালনা করে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড এবং ইউনিয়ন টেরিটরি বায়োডাইভার্সিটি কাউন্সিল দায়িত্ব পালন করে। স্থানীয় স্তরে গ্রামীণ ও নগর প্রশাসনিক সংস্থাগুলিতে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলি পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার প্রস্তুত করে এবং সম্প্রদায়ভিত্তিক সংরক্ষণ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যায়।
সমগ্র দেশে ২ লক্ষ ৭৬ হাজার ৬৫৩টিরও বেশি বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি এবং ২ লক্ষ ৭২ হাজার ৬৪৮টিরও বেশি পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার প্রস্তুত হয়েছে। এই নথিগুলিতে স্থানীয় প্রজাতি, বাস্তুতন্ত্র এবং ঐতিহ্যগত জ্ঞানের তথ্য সংরক্ষিত রয়েছে। এই প্রতিষ্ঠান ও প্রক্রিয়াগুলি পরিবেশগত স্থিতিস্থাপকতা, স্থানীয় অংশগ্রহণ এবং জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির অধীনে আন্তর্জাতিক লক্ষ্যপূরণে সহায়ক ভূমিকা পালন করছে।
সুস্থায়ী ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
জীববৈচিত্র্য ভারতের পরিবেশ ও উন্নয়ন নীতির অন্যতম ভিত্তি। এটি খাদ্য নিরাপত্তা, জীবিকা, জলবায়ু সহনশীলতা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের বনাঞ্চল, জলাভূমি, পর্বতাঞ্চল, উপকূল, মরুভূমি, তৃণভূমি এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র অসংখ্য প্রজাতি ও সম্প্রদায়কে ধারণ করে।
কোটি কোটি মানুষ দৈনন্দিন জীবনে এই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত নীতি, প্রতিষ্ঠান এবং জনঅংশগ্রহণের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ। এর ফলে, একদিকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য লক্ষ্যপূরণে অবদান রাখা সম্ভব হচ্ছে, অন্যদিকে জাতীয় ও স্থানীয় স্তরে সংরক্ষণ কার্যক্রমও শক্তিশালী হচ্ছে।
গত এক দশকে ভারত জীববৈচিত্র্য সংরক্ষণে সমন্বিত পদ্ধতি গ্রহণ করেছে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, আবাসস্থল পুনরুদ্ধার, প্রজাতি সংরক্ষণ কর্মসূচি এবং সম্প্রদায়ভিত্তিক উদ্যোগকে একত্রিত করা হয়েছে। সংরক্ষিত এলাকা সম্প্রসারণ, বন্যপ্রাণী পর্যবেক্ষণ জোরদার করা, অবক্ষয়গ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং জৈব সম্পদের সুস্থায়ী ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
জীববৈচিত্র্য কি এবং কেন তা গুরুত্বপূর্ণ
জীববৈচিত্র্য বলতে পৃথিবীর বিভিন্ন উদ্ভিদ, প্রাণী, অণুজীব এবং তাদের গঠিত বাস্তুতন্ত্রের বৈচিত্র্যকে বোঝায়। এটি পরাগায়ন, মাটির গঠন, পুষ্টি চক্র, জল পরিশোধন এবং জলবায়ু নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ পরিবেশগত পরিষেবাকে সমর্থন করে।
জীববৈচিত্র্যই বাস্তুতন্ত্রকে কার্যকর, স্থিতিস্থাপক এবং মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম রাখে। ফলে জীববৈচিত্র্য সংরক্ষণ শুধু পরিবেশগত দায়িত্ব নয়, এটি উন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
জানেন কি?
জিন উত্তরাধিকারের মৌলিক একক। জিনের মাধ্যমে পিতা-মাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। যেমন, রেড অ্যাপল, গ্র্যানি স্মিথ অ্যাপল এবং গোল্ডেন অ্যাপল আপেলের বিভিন্ন জিনগত বৈচিত্র্য।
প্রজাতি বলতে এমন জীবগোষ্ঠীকে বোঝায়, যাদের মধ্যে প্রজননের মাধ্যমে উর্বর সন্তান জন্ম দেওয়া সম্ভব। যেমন, বাঘ, সিংহ এবং গণ্ডার পৃথক প্রাণী প্রজাতি।
বাস্তুতন্ত্র এমন একটি ভৌগোলিক এলাকা, যেখানে উদ্ভিদ, প্রাণী, অণুজীব, জলবায়ু এবং ভৌত পরিবেশ একত্রে জীবনব্যবস্থা গড়ে তোলে। এর মধ্যে জীবন্ত এবং অজীব উভয় উপাদানই অন্তর্ভুক্ত থাকে।
ভারতের জীববৈচিত্র্য কাঠামো
ভারতের জীববৈচিত্র্য কাঠামো আইন, নীতি, প্রতিষ্ঠান এবং কর্মসূচির সমন্বয়ে গঠিত। এর লক্ষ্য জীববৈচিত্র্য সংরক্ষণ, সুস্থায়ী ব্যবহার এবং ন্যায্য সুবিধা বণ্টন নিশ্চিত করা। একই সঙ্গে জাতীয় অগ্রাধিকার এবং আন্তর্জাতিক অঙ্গীকারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা হয়।
জীববৈচিত্র্য আইন, ২০০২ (২০২৩ সালে সংশোধিত)
জীববৈচিত্র্য আইন, ২০০২ ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণ, সুস্থায়ী ব্যবহার এবং ন্যায্য সুবিধা বণ্টনের প্রধান আইনগত ভিত্তি। এই আইন জাতীয়, রাজ্য এবং স্থানীয় স্তরে জীববৈচিত্র্য শাসনের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান গঠনের বিধান দিয়েছে।
আইনটি জৈব সম্পদ এবং সংশ্লিষ্ট ঐতিহ্যগত জ্ঞানের নথিভুক্তি ও সুরক্ষা নিশ্চিত করে। একই সঙ্গে জৈব সম্পদের ব্যবহারের সঙ্গে সুবিধা বণ্টনের সম্পর্কও স্থাপন করে।
জীববৈচিত্র্য (সংশোধনী) আইন, ২০২৩ এই কাঠামোকে আরও শক্তিশালী করেছে। এটি গবেষণা, উদ্ভাবন এবং ঐতিহ্যভিত্তিক জ্ঞানচর্চাকে উৎসাহিত করে। পাশাপাশি, প্রশাসনিক দক্ষতা ও অংশগ্রহণমূলক সংরক্ষণকে আরও কার্যকর করেছে।
ত্রিস্তরীয় শাসনব্যবস্থা
জীববৈচিত্র্য আইন, ২০০২ অনুযায়ী, একটি ত্রিস্তরীয় শাসনব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
জাতীয় স্তরে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি সংরক্ষণ, সুস্থায়ী ব্যবহার এবং সুবিধা বণ্টন বিষয়ে পরামর্শ দেয়।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড এবং ইউনিয়ন টেরিটরি বায়োডাইভার্সিটি কাউন্সিল স্থানীয় প্রয়োজন অনুযায়ী কর্মসূচি পরিচালনা করে।
স্থানীয় স্তরে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার প্রস্তুত করে এবং জনঅংশগ্রহণমূলক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যায়।
বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তা
জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এবং বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য নথিভুক্ত করে।
ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া নিয়মিত বন ও বৃক্ষ আচ্ছাদনের মূল্যায়ন করে।
ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এবং বিভিন্ন রাজ্যের বনদপ্তর বাঘ ও তার আবাসস্থল সংরক্ষণে কাজ করে।
জীববৈচিত্র্য আইন, ২০০২-এর ৩৯ নম্বর ধারার অধীনে দেশের বিভিন্ন প্রকার জৈব সম্পদের জন্য ২০টি প্রতিষ্ঠানকে জাতীয় ভাণ্ডার হিসাবে মনোনীত করা হয়েছে। সম্প্রতি আরও দুটি প্রতিষ্ঠান এই নেটওয়ার্কে যুক্ত হয়েছে।
স্থানীয় প্রতিষ্ঠানের ভূমিকা
স্থানীয় স্তরে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ জীববৈচিত্র্য সংরক্ষণের অন্যতম ভিত্তি। বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটিগুলি পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার প্রস্তুত ও হালনাগাদ করছে।
এই নথিগুলিতে স্থানীয় প্রজাতি, আবাসস্থল এবং ঐতিহ্যগত জ্ঞানের তথ্য সংরক্ষিত হয়। জাতীয় স্তরে এই রেজিস্টারগুলির হালনাগাদ ও ডিজিটাল রূপান্তরের কাজও চলছে।
ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি ফান্ড
জীববৈচিত্র্য আইনের ২৭ নম্বর ধারার অধীনে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি ফান্ড গঠন করা হয়েছে। এই তহবিল সুবিধা বণ্টন এবং সংরক্ষণমূলক কার্যক্রমে সহায়তা প্রদান করে।
পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার
পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার একটি স্থানীয় জীববৈচিত্র্য তথ্যভাণ্ডার। এতে জৈব সম্পদ, আবাসস্থল, দেশীয় জাত, গৃহপালিত প্রাণী, অণুজীব এবং সংশ্লিষ্ট ঐতিহ্যগত জ্ঞানের তথ্য অন্তর্ভুক্ত থাকে।
দেশজুড়ে প্রায় ২ লক্ষ ৭২ হাজার ৬৪৮টি রেজিস্টার প্রস্তুত হয়েছে। এটি জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় তথ্যভিত্তিক পরিকল্পনার গুরুত্বকে তুলে ধরে।
জাতীয় জীববৈচিত্র্য কৌশল ও কর্মপরিকল্পনা (২০২৪-২০৩০)
জাতীয় জীববৈচিত্র্য কৌশল ও কর্মপরিকল্পনা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সুস্থায়ী ব্যবহারের দীর্ঘমেয়াদী নীতিগত দিকনির্দেশনা প্রদান করে।
২০২৪-২০৩০ সময়কালের পরিকল্পনাটি কুনমিং-মন্ট্রিয়ল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি বিভিন্ন মন্ত্রক, প্রতিষ্ঠান এবং স্থানীয় সংস্থার মধ্যে সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করে।
ন্যাশনাল রেড লিস্ট রোডম্যাপ (২০২৫-২০৩০)
ন্যাশনাল রেড লিস্ট রোডম্যাপ ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে। আইইউসিএন-ইন্ডিয়া এবং সেন্টার ফর স্পিসিজ সারভাইভাল এতে সহযোগিতা করছে।
এই উদ্যোগের মাধ্যমে বৈজ্ঞানিক ভিত্তিতে বিপন্ন প্রজাতির মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলা হবে এবং সংরক্ষণ অগ্রাধিকার নির্ধারণ সহজ হবে।
উল্লেখযোগ্য সাফল্য
বনাঞ্চল ও সংরক্ষিত এলাকা সম্প্রসারণ
ভারতে বন ও বৃক্ষ আচ্ছাদনের মোট পরিমাণ প্রায় ৮.২৭ লক্ষ বর্গকিলোমিটার। এটি দেশের মোট ভৌগোলিক এলাকার ২৫.১৭%।
দেশে ১,১৩৪টিরও বেশি সংরক্ষিত এলাকা রয়েছে। এগুলির আয়তন ১ লক্ষ ৮৭ হাজার ৫৯২ বর্গকিলোমিটারের বেশি।
প্রজাতি সংরক্ষণে অগ্রগতি
ভারত বাঘ সংরক্ষণে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। ২০১৪ সালে বাঘের সংখ্যা ছিল ২,২২৬। সর্বশেষ হিসাব অনুযায়ী, সেই সংখ্যা বেড়ে ৩,৬৮২ হয়েছে।
স্থানীয় অংশগ্রহণ ও শাসনব্যবস্থা শক্তিশালীকরণ
দেশজুড়ে ২ লক্ষ ৭৬ হাজার ৬৫৩টিরও বেশি বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি গঠিত হয়েছে।
২ লক্ষ ৭২ হাজার ৬৪৮টিরও বেশি পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার প্রস্তুত হয়েছে। বর্তমানে এগুলিকে ডিজিটাল রূপে ই-পিবিআর হিসেবে রূপান্তরের কাজ চলছে।
জৈব সম্পদ ব্যবহারজনিত সুবিধা বণ্টনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০১৭ থেকে ২০২৬ সময়কালে ১২ হাজার ৮৩০টি অনুমোদন প্রদান করা হয়েছে। ২০২৬ সালের মে মাস পর্যন্ত প্রায় ১৪৫ কোটি টাকা ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। এর ফলে, প্রায় ১১ হাজার বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি উপকৃত হয়েছে।
আজকের সাফল্য থেকে আগামী দিনের লক্ষ্য
ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণ প্রয়াশ এখন আইন, প্রতিষ্ঠান এবং সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে। জীববৈচিত্র্য বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের লক্ষ্যগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে বন ও বৃক্ষ আচ্ছাদন বৃদ্ধি, সংরক্ষিত এলাকা সম্প্রসারণ, প্রজাতি সংরক্ষণ এবং স্থানীয় অংশগ্রহণ জোরদার করা হচ্ছে।
আগামী দিনে হালনাগাদ কৌশল, নির্দিষ্ট অর্থায়ন এবং স্বচ্ছ মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে জীববৈচিত্র্যকে সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে।
সরকার ২০৩০ এবং তার পরবর্তী সময়ের জন্য আরও উন্নত সংরক্ষণ ফলাফল অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে সুস্থ বাস্তুতন্ত্র, নিরাপদ জীবিকা এবং জাতীয় উন্নয়ন একে অপরকে আরও শক্তিশালী করবে।
তথ্যসূত্র
Ministry of Environment, Forest and Climate Change
https://www.pib.gov.in/newsite/erelcontent.aspx?relid=67509®=3&lang=2
https://moef.gov.in/convention-on-biological-diversity-cbd?utm_source=chatgpt.com
https://moef.gov.in/wildlife-wl
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176948®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2130587®=3&lang=2
https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=121919®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249838®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253157®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247439®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2070401®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240577®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240576®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107821®=3&lang=2
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=158047&NoteId=158047&ModuleId=3®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249751®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2043006®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264014®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076921®=3&lang=2
https://ntca.gov.in/corridor-management/#corridor-management
https://zsi.gov.in/
https://bsi.gov.in/
https://fsi.nic.in/forest-report-2023
http://nbaindia.org/cebpol/pub/enewsletter2.pdf
https://absefiling.nic.in/NBA/login/auth
https://www.biofin.org/india
Convention on Biological Diversity
https://www.cbd.int/gbf
https://ort.cbd.int/national-reports/nr7/359D8BAC-9FD6-0ACE-BB25-309292A6A97D
https://absch.cbd.int/en/countries/IN
Other
https://sbb.haryanaforest.gov.in/project/peoples-biodiversity-register-pbr/
https://www.genome.gov/genetics-glossary/Gene
https://www.nhm.ac.uk/discover/what-is-a-species.html
https://education.nationalgeographic.org/resource/ecosystem/
https://www.indiacode.nic.in/bitstream/123456789/21545/1/the_biological_diversity_act%2C_2002.pdf
Click here to see PDF
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2269362)
आगंतुक पटल : 5