মন্ত্রীসভার অর্থনীতি বিষয়ক সংক্রান্ত কমিটি (সিসিইএ)
তেলেঙ্গানায় ১৯০.৭৬ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৭,৫৯৭.১৬ কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
प्रविष्टि तिथि:
03 JUN 2026 3:26PM by PIB Agartala
নয়াদিল্লি, ৩ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে আজ ৭,৫৯৭.১৬ কোটি টাকা ব্যয়ে তেলেঙ্গানায় জাতীয় মহাসড়কের ১৯০.৭৬ কিলোমিটার সম্প্রসারণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বর্তমান জাতীয় মহাসড়ক ৬৩-র আরমুর-জাগতিয়াল-মানচেরিয়াল বিভাগকে হাইব্রিড অ্যানুইটি মোডে সম্প্রসারণ ঘটানো হবে। জাতীয় মহাসড়ক ৫৬৩-র জাগতিয়াল-করিমনগর বিভাগে বিওটি পদ্ধতিতে চারলেন বিশিষ্ট করা হবে।
এই প্রকল্পকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যাতে বাইপাস ব্যবস্থা থাকে। সেইসঙ্গে ওপেন টোলিং-এর সংস্থান রাখা হচ্ছে। প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগে যাতে যানবাহন চলাচল করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। এতে উপকৃত হবে তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদ, জাগতিয়াল, মানচেরিয়াল এবং করিমনগর জেলা। এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে আরমুর ও মানচেরিয়ালের মধ্যে যাতায়াতের সময় প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট সাশ্রয় হবে। অন্যদিকে, জাগতিয়াল-করিমনগরের মধ্যে সময় বাঁচবে ৪৫ মিনিট।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2268846)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam