ভূ-বিজ্ঞানমন্ত্রক
azadi ka amrit mahotsav

জুন-সেপ্টেম্বর, ২০২৬ সময়কালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে এবং জুন মাসের বৃষ্টি ও তাপমাত্রা সংক্রান্ত দীর্ঘমেয়াদি পূর্বাভাস

প্রকাশিত: 29 MAY 2026 10:43AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ মে, ২০২৬

 

২০২১ সাল থেকে ভারতের আবহাওয়া দপ্তর প্রতি মাসের আলাদাভাবে এবং সার্বিকভাবে বৃষ্টিপাত ও তাপমাত্রা সংক্রান্ত পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে নতুন এক কৌশল অবলম্বন করেছে। মাল্টি-মডেল এনসেম্বল বা এমএমই পূর্বাভাস ব্যবস্থাপনাটি আন্তর্জাতিক স্তরে ব্যবহৃত কয়েকটি মডেলের সমন্বয়। ভারতের আবহাওয়া দপ্তর সহ বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্রগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই পূর্বাভাস তৈরি করা হয়।

পূর্বাভাস অনুসারে, এ বছর দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে দীর্ঘমেয়াদি গড়পড়তা হিসেব অনুসারে বৃষ্টিপাতের পরিমাণ হবে ৯০ শতাংশ। অর্থাৎ, জুন-সেপ্টেম্বর সময়কালে, মৌসুমী বায়ু যখন সক্রিয় থাকে, সেই সময়ে অন্যান্য বছরের তুলনায় বৃষ্টি কম হবে। তবে, উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাতের পরিমাণ মোটের ওপর স্বাভাবিক থাকবে (৯৪-১০৬ শতাংশের মধ্যে)। মধ্য ও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের থেকে বৃষ্টিপাতের পরিমাণ হবে কম – অন্যান্য বছরের তুলনায় এই পরিমাণ থাকবে ৯৪ শতাংশ। উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাতের পরিমাণ আরও একটু কম হওয়ার পূর্বাভাস রয়েছে – ৯২ শতাংশ। 

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে দেশের মূল কৃষি অঞ্চলে বৃষ্টিপাতের হার অন্যান্য বছরের তুলনায় কম হবে – ৯৪ শতাংশ। জুন-সেপ্টেম্বর সময়কালে উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব ভারত, দক্ষিণ উপকূলের পূর্বভাগ এবং দক্ষিণ-মধ্য ভারত ও পূর্ব ভারতের বিক্ষিপ্ত কিছু অংশে স্বাভাবিকের থেকে কিছু বেশি বৃষ্টি হতে পারে। জুন মাসে অন্যান্য বছরের তুলনায় বৃষ্টিপাতের হার কম হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিম ভারত, উত্তর-পূর্ব ভারত, দক্ষিণ উপকূলীয় অঞ্চল এবং মধ্য ভারতের কয়েকটি অংশে স্বাভাবিকের থেকে কিছু বেশি বৃষ্টি হলেও দেশের বাকি অংশে বৃষ্টিপাতের হার কম থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

জুন মাসে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বেশিরভাগ অঞ্চলে ও মহারাষ্ট্র, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ুর বিক্ষিপ্ত কিছু অঞ্চলে স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকে কিছু বেশি তাপপ্রবাহ দিনের বেলায় হতে পারে। তবে, রাজস্থান ও ঝাড়খণ্ডে অন্যান্য বছরের তুলনায় তাপপ্রবাহের হার হবে কম। 

ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল-নিনো পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুও প্রভাবিত হতে পারে। বর্তমানে নিউট্রাল ইন্ডিয়ান ওশন ডাইপোল পরিস্থিতি দেখা দিয়েছে ভারত মহাসাগরীয় উঞ্চলে। এর প্রভাব বৃষ্টিপাতের ওপরও পড়বে। জুনের শেষ সপ্তাহে ভারতীয় আবহাওয়া দপ্তর জুলাই মাসে বৃষ্টিপাত সংক্রান্ত পূর্বাভাস জানাবে। 

জুন-সেপ্টেম্বর এবং পৃথকভাবে জুন মাসে বৃষ্টিপাত ও তাপমাত্রার সর্বশেষ দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/may/doc2026529878501.pdf

 

 

SC/CB/DM.


(রিলিজ আইডি: 2266565) ভিজিটরের কাউন্টার : 13
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Bengali-TR , Gujarati , Tamil , Tamil