লোকসভা সচিবালয়
লোক সভার অধ্যক্ষ স্বতন্ত্র্যবীর বিনায়ক দামোদর সাভারকারকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন
প্রকাশিত:
28 MAY 2026 12:22PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৮ মে ২০২৬
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আজ সংবিধান সদনের সেন্ট্রাল হলে স্বতন্ত্র্যবীর বিনায়ক দামোদর সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রী শ্রী জে.পি. নাড্ডা, সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু, আইন ও বিচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী অর্জুন রাম মেঘওয়াল ,ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী নিতিন নবীন এবং সংসদ সদস্য ও প্রাক্তন সংসদ সদস্যরাও বীর সাভারকরকে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বতন্ত্র্যবীর বিনায়ক দামোদর সাভারকর বীর সাভারকর নামেই অধিক পরিচিত। তিনি ১৮৮৩ সালের ২৮শে মে জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব বীর সাভারকর বিপ্লবী, কবি, লেখক এবং দূরদর্শী সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা জাগিয়ে তুলতে বীর সাভারকর এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি স্বাধীনতা অর্জনের লক্ষ্যে যুবকদের সংগঠিত ও অনুপ্রাণিত করার জন্য বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠা করেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলে কারাবাসের সময় তাঁর অদম্য সাহস বিশেষভাবে প্রকাশ পেয়েছিল। তিনি সেখানে অটুট সংকল্প নিয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছিলেন। বিপ্লবী ভাবনার পাশাপাশি, তিনি সমাজ সংস্কার ও আধুনিকীকরণেরও একজন বলিষ্ঠ প্রবক্তা ছিলেন। তিনি যুক্তিবাদ, সামাজিক কুসংস্কার নির্মূল এবং একটি প্রগতিশীল ভারতীয় সমাজ গঠনের আদর্শকে সমর্থন করেছিলেন। তাঁর লেখা, দেশের স্বাধীনতার জন্য তাঁর অক্লান্ত প্রচেষ্টা এবং একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল ভারতের স্বপ্নের মাধ্যমে তাঁর উত্তরাধিকার আজও বেঁচে আছে। দেশপ্রেম, অধ্যবসায় এবং সংস্কারের এক অনুপ্রেরণামূলক উদাহরণ হয়ে রয়েছে তাঁর জীবন।
সংবিধান ভবনের সেন্ট্রাল হলে স্থাপিত স্বতন্ত্র্যবীর সাভারকরের মূর্তিটি শ্রীমতী চন্দ্রকলা কুমার কদম তৈরি করেন এবং ২০০৩ সালের ২৬শে ফেব্রুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ডঃ এ.পি.জে. আব্দুল কালাম আনুষ্ঠানিকভাবে এর আবরণ উন্মোচন করেছিলেন।
SC/ PM /CS…
(রিলিজ আইডি: 2266209)
ভিজিটরের কাউন্টার : 2