প্রধানমন্ত্রীরদপ্তর
ভারতজুড়ে তাপমাত্রা বাড়তে থাকায় নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
27 MAY 2026 11:21AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ মে, ২০২৬
ভারতের বিভিন্ন অংশে তাপমাত্রা বাড়তে থাকায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সব ধরনের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
ধারাবাহিক কয়েকটি পোস্টে শ্রী মোদী বলেছেন;
“ভারতের বিভিন্ন অংশে তাপমাত্রা বাড়ছে এবং তার সঙ্গে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। কষ্টদায়ক এই তাপে আমি আপনাদের সকলকে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। অনুগ্রহ করে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, বাইরে বেরোনোর সময় সঙ্গে জল রাখুন। অন্যদের এক গ্লাস জল এগিয়ে দিন। এইরকম আবহাওয়ায় এই ধরনের সহানুভূতি অত্যন্ত প্রয়োজন।”
“তাপজনিত অবসাদের লক্ষণ, যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব বা অতিরিক্ত ক্লান্তির দিকে খেয়াল রাখুন। আপনার আশেপাশে কেউ যদি অস্বাভাবিক অসুস্থ বা দুর্বল বোধ করেন অথবা তাঁর মাথাব্যথা শুরু হয়, তবে অবিলম্বে তাঁকে শীতল ও ছায়াঘেরা স্থানে নিয়ে যান। তাঁকে জল এবং ওআরএস ইত্যাদি দিন। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক এবং যারা বাইরে কাজ করেন, তাঁদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বেশি। সতর্কতামূলক সংকেতগুলি উপেক্ষা করলে পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং এমনকি হিটস্ট্রোকও হতে পারে। এমন আবহাওয়ায়, সময়মতো যত্ন ও মনোযোগ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে।”
“এই তাপপ্রবাহের সময় যখনই সম্ভব, বয়স্ক বাবা-মা, দাদু-ঠাকুমা এবং প্রিয়জনদের ফোন করে তাদের খোঁজখবর নিন। তাঁরা যাতে দুপুরের তীব্র গরমে বাইরে বের না হন, পর্যাপ্ত পরিমাণে জল খান এবং যতো বেশি সম্ভব বিশ্রাম নেন, তা মনে করিয়ে দিন।”
“এই প্রচণ্ড গরমে, আসুন আমরা আমাদের চারপাশের পাখি ও জীবজন্তুদের কথাও মনে রাখি। আপনার বাড়ি, বারান্দা, ছাদ, দোকান বা অফিসের বাইরে রাখা এক বাটি জল একটি তৃষ্ণার্ত পাখির জীবন রক্ষা করতে পারে। এই কঠিন দিনগুলোতে সহানুভূতি ও সংবেদনশীলতা যেন আমাদের পথ দেখায়।”
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2265766)
ভিজিটরের কাউন্টার : 4