পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
সর্বভারতীয় শিল্প উৎপাদন সূচকের ভিত্তি বছর ২০১১-১২-র পরিবর্তে ২০২২-২৩-কে সংশোধনের বিষয়ে কারিগরি উপদেষ্টা কমিটির প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত:
25 MAY 2026 4:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ মে, ২০২৬
পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বভারতীয় শিল্প উৎপাদন সূচকের ভিত্তি বছর সংশোধন সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটির (টিএসি-আইআইপি) প্রতিবেদন প্রকাশ করেছে। পুরো প্রতিবেদনটি দেখার জন্য এই লিঙ্কটি ক্লিক করুনঃ https://www.mospi.gov.in/uploads/documents/documents/1779702577643-Report_of_TAC_IIP_Final.pdf
ভিত্তি বছর সংশোধন প্রক্রিয়ার কাজে আইআইএম কোঝিকোডের অধ্যাপক ডঃ মৃদুল কে. সাগ্গারের সভাপতিত্বে ২০২৪ সালের সেপ্টেম্বরে সর্বভারতীয় শিল্প উৎপাদন সূচকের (আইআইপি) ভিত্তি বছর সংশোধনের জন্য একটি কারিগরি উপদেষ্টা কমিটি (টিএসি) গঠন করা হয়। এই কমিটিতে ছিলেন শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞ, প্রধান অর্থনীতিবিদ, কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজ্যস্তরের অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের কর্মকর্তারা। টিএসি-আইআইপি মোট এগারোটি বৈঠক করেছে। বৈঠকে যেখানে কমিটি আইআইপি-র ভিত্তি বছর সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। এই সূচকের নির্ভরযোগ্যতা বজায় রাখার জন্য, সেটি যাতে নির্ভুল হয় এবং এর প্রাসঙ্গিকতা বৃদ্ধির জন্য পদ্ধতিগত উন্নতির উপর বিশেষভাবে জোর দেওয়া হয়।
পরামর্শমূলক পদ্ধতির অংশ হিসেবে, তিনটি আলোচনাপত্র—(i) “শিল্প উৎপাদন সূচক (আইআইপি) তৈরির সময় কারখানার বিকল্প নানা তথ্য সংগ্রহ”, (ii) “শৃঙ্খল-ভিত্তিক শিল্প উৎপাদন সূচক (আইআইপি)-কে বিবেচনা করা”, এবং (iii) “বিভিন্ন সময় কালে শিল্প উৎপাদন সূচকের সমন্বয়”—সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছিল। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সরকারি সংস্থা এবং জনসাধারণের কাছ থেকে মতামত ও পরামর্শ চাওয়া হয়। এছাড়াও, অংশীদারদের সঙ্গে পরামর্শ এবং নতুন আইআইপি সিরিজের প্রস্তাবিত পরিবর্তনগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য তিনটি পরামর্শমূলক কর্মশালারও আয়োজন করা হয়।
২০২২-২৩ ভিত্তি বছরসহ আইআইপি -এর নতুন সিরিজের প্রধান পরিবর্তনগুলো হলো:
ক) নতুন আইআইপি সিরিজটি ক্ষুদ্র খনিজ, বিরল মৃত্তিকা খনিজ, গ্যাস ও জল সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনাকে অন্তর্ভুক্ত করে এর পরিধি প্রসারিত করেছে। ফলস্বরূপ, সূচকটির সামগ্রিক পরিধি আরও বিস্তৃত হয়েছে।
খ) প্রতিটি বিষয় বা ক্ষেত্রকে যথাযথ গুরুত্ব দেওয়া নিশ্চিত করতে, প্রাসঙ্গিক পণ্য যোগ করার এবং অপ্রচলিতগুলি বাদ দেওয়ার জন্য প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকাতে ১,০৪২টি পণ্য রয়েছে। সর্বশেষ আইআইপি সিরিজটি জাতীয় শিল্প শ্রেণিবিন্যাস (এনআইসি-২০২৫)-এর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে করা হয়েছে।
গ) নতুন এই সিরিজটিতে সাব-ইনডেক্সের মাধ্যমে আরও সূক্ষ্ম বিভাজনের সুযোগ রাখা হয়েছে, যার মধ্যে পুনর্নবীকরণযোগ্য এবং অপুনর্নবীকরণযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের জন্য আলাদা আলাদা সূচক অন্তর্ভুক্ত রয়েছে। একইভাবে, খনি ও খনন ক্ষেত্রটিকে এখন তিনটি উপ-সূচকে বিভক্ত করা হয়েছে, যা জ্বালানী খনিজ, ধাতব খনিজ (বিরল মৃত্তিকা খনিজ সহ) এবং অধাতব খনিজ (ক্ষুদ্র খনিজ সহ) বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে।
ঘ) এছাড়াও, সূচক সংকলনে পদ্ধতিগত উন্নতির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া বা উৎপাদন সংক্রান্ত উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসা কারখানাগুলোকে প্রতিস্থাপন করা, এবং সেইসাথে আইআইপি সিরিজের মেয়াদকালে প্রাসঙ্গিক পণ্য উৎপাদন শুরু করা নতুন শুরু হওয়া বৃহৎ আকারের কারখানাগুলোকে অন্তর্ভুক্ত করে কারখানার প্যানেলকে বর্ধিত করা।
নতুন সিরিজটি ২০১১-১২ সিরিজের সঙ্গে নতুন ২০২২-২৩ সিরিজকে যুক্ত করার জন্য জ্যামিতিক গড় পদ্ধতি গ্রহণ করবে।
প্রতিবেদন
প্রতিবেদনটিতে ভিত্তি বর্ষ সংশোধন অনুশীলনের জন্য অনুসরণ করা পদ্ধতিগুলো উপস্থাপন করা হয়েছে, নতুন আইআইপি সিরিজে (২০২২-২৩) প্রবর্তিত পদ্ধতি, ক্ষেত্রভিত্তিক পরিধি এবং তথ্য সংগ্রহের বিষয়গুলি তুলে ধরা হয়েছে এবং টিএসি-আইআইপি-র বিস্তারিত সুপারিশসমূহ প্রদান করা হয়েছে।
এই প্রতিবেদনটি প্রকাশের উদ্দেশ্য হলো, ০১ জুন এর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ব্যবহারকারীদের আইআইপি ২০২২-২৩ সিরিজটি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করা। বিস্তারিত জানার জন্য নীচের লিঙ্কটি ক্লিক করুন :-
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/may/doc2026525875601.pdf
SC/CB/SKD
(রিলিজ আইডি: 2265107)
ভিজিটরের কাউন্টার : 5