পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট জোট (আইবিসিএ) শিখর সম্মেলনের দিন পরিবর্তন হচ্ছে

प्रविष्टि तिथि: 21 MAY 2026 10:38PM by PIB Kolkata

  নয়াদিল্লি, ২১ মে, ২০২৬ 


প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট জোট (আইবিসিএ) শিখর সম্মেলন ১লা জুন ২০২৬ নতুন দিল্লিতে নির্ধারিত ছিল। চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম শিখর সম্মেলনের সঙ্গে একযোগেই তা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কারণ আফ্রিকার অনেক দেশেই বিগ ক্যাটদের বাস এবং সংরক্ষণ, পরিবেশগত সুস্থিতি ও জৈব বৈচিত্র্যের রক্ষণাবেক্ষণের বিশ্ব প্রয়াসে তারা গুরুত্বপূর্ণ অংশীদার। 

আফ্রিক্যান ইউনিয়ন এবং আফ্রিক্যান ইউনিয়ন কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে পরামর্শক্রমে ঠিক হয়েছে চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন পরবর্তী কোনও তারিখে অনুষ্ঠিত হবে। আফ্রিকার দেশগুলির সঙ্গে আরও একগুচ্ছ দেশের সক্রিয় উপস্থিতিকে সুনিশ্চিত করতে প্রথম আইবিসিএ শিখর সম্মেলনও পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে বলে ঠিক হয়েছে। অংশগ্রহণকারী দেশ সমূহ এবং অংশীদারদের সঙ্গে আলোচনাক্রমে এই শিখর সম্মেলনের নতুন দিন ঘোষণা করা হবে। 

জৈব বৈচিত্র্যের সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নে অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে ভারত সমস্ত অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।  

 


SC /AB /AG


(रिलीज़ आईडी: 2264043) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil