পরিবেশওঅরণ্যমন্ত্রক
মিশন লাইফের মাধ্যমে ন্যাশনাল জুলজিক্যাল পার্কে গ্রীষ্ম অবকাশে বিশেষ কর্মসূচীর সূচনা
प्रविष्टि तिथि:
21 MAY 2026 8:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ মে, ২০২৬
জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির ছাত্র-ছাত্রীদের জন্য ন্যাশনাল জুলজিক্যাল পার্ক গ্রীষ্মকালীন অবকাশে বিশেষ কর্মসূচীর সূচনা করেছে। মিশন লাইফের আওতায় বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনাকে কার্যকর করতে ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কর্মসূচী শুরু হয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ২১ মে থেকে ৬ জুন পর্যন্ত এই কর্মসূচী পালন করা হবে। জীববৈচিত্র্যের সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যার মোকাবিলা, বন্যপ্রাণ রক্ষা, পরিচ্ছন্নতা ও সুস্থায়ী জীবনযাপনের লক্ষ্যে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। অনলাইনে ৮৫৪ জন এখানে নাম নথিভুক্ত করেছেন। প্রথম দিন গ্রীষ্মাবকাশের সময়কালে কী কী করা হবে সে সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জানানো হয়। এর পর তারা তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের খাঁচাগুলি ঘুরে দেখে। পরবর্তীতে জীববৈচিত্র্যের বিষয়ে বিশেষজ্ঞ ডঃ ফৈয়জ এ-এর সঙ্গে মত বিনিময় করেছে তারা। চিড়িয়াখানার নির্দেশক ডঃ সঞ্জীব কুমার জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের বিভিন্ন সমস্যার মোকাবিলায় তরুণ ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনমূলক প্রযুক্তিতে কাজে লাগানোর পরামর্শ দেন।
SC/CB/SKD
(रिलीज़ आईडी: 2264039)
आगंतुक पटल : 22