প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী সোমনাথে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ দলের শ্বাসরুদ্ধকর উড়ান প্রদর্শনী দেখলেন
প্রকাশিত:
11 MAY 2026 4:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ মে , ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র সোমনাথ অমৃত মহোৎসব উপলক্ষ্যে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ এরোবেটিক দলের শ্বাসরুদ্ধকর উড়ান প্রদর্শনী দেখলেন।
প্রধানমন্ত্রী তুলে ধরেছেন যে, আকাশে গর্ব এবং শৌর্যের অত্যাশ্চর্য সঙ্গম সোমনাথ মন্দিরের ওপর গেরুয়া এবং তিন রং ছড়িয়ে দিয়েছে আকাশে। শ্রী মোদী আরও বলেন, এই চোখ ধাঁধানো দৃশ্য ভক্তি ও শক্তির ভাবনা প্রত্যেকের হৃদয় পূর্ণ করে দিয়েছে গভীর আনন্দে এবং প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছে।
এক্স-এ একগুচ্ছ পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“আজ সোমনাথে আকাশ সাক্ষী থাকল গর্ব এবং শৌর্যের চোখ ধাঁধানো সঙ্গমে। ভারতীয় বায়ু সেনার সূর্যকিরণ দল শ্বাসরুদ্ধকর উড়ান প্রদর্শন করল। ভক্তি এবং শক্তির এই ভাবনা প্রত্যেকের হৃদয় পূর্ণ করে দিল গভীর আনন্দে।”
SC/AP /SG
(রিলিজ আইডি: 2259901)
ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam