প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

প্রকাশিত: 06 MAY 2026 6:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ মে, ২০২৬


প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী ফান ভান গিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুদেশের পরিবর্ধিত কৌশলগত অংশীদারিত্বের সার্থক প্রতিফলন ঘটেছে এই সৌহার্দ্যপূর্ণ আলোচনায়।  

দুদেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়িয়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলিতে আদানপ্রদান ও যৌথ প্রশিক্ষণের বিষয়গুলি বৈঠকে উঠে আসে। ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকার সমীকরণে দু-দেশের অভিন্ন অবস্থানের প্রেক্ষিতে সমুদ্র পরিসরে বোঝা পড়া আরও জোরদার করায় সহমত হয়েছে দুপক্ষ। যৌথ মহড়া এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে আলাপচারিতার ধারাবাহিকতা নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে।
ভারতের ‘মিউচ্যুয়াল অ্যান্ড হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল’ (এমএএইচএএসএজিএআর- মহাসাগর) নীতিতে ভিয়েতনামের বিশেষ গুরুত্ব রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উল্লেখ করেছেন। 
এক্স পোস্টে এই বিষয়গুলি তুলে ধরেছেন প্রতিরক্ষা মন্ত্রী।


SC/AC/SG..


(রিলিজ আইডি: 2258654) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Telugu