PIB Headquarters
azadi ka amrit mahotsav

ভারতের পরিবর্তিত কর্মক্ষেত্রের চালিকাশক্তি নারীরাই

প্রকাশিত: 01 MAY 2026 11:30AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ মে ২০২৬

 

একসময় ভারতে নারীদের কাজের বড় অংশই ছিল অদৃশ্য। তা সীমাবদ্ধ ছিল মূলত গৃহস্থালি কাজ, পারিবারিক উদ্যোগ এবং অসংগঠিত ভূমিকায়, যা সচরাচর সরকারি নথিতে প্রতিফলিত হতো না। তাঁদের অবদান ছিল নিরবচ্ছিন্ন, কিন্তু স্বীকৃতি ছিল সীমিত।

এখন সেই চিত্র বদলাচ্ছে, এবং তা দেশের শ্রমবাজারের কাঠামোকেই নতুনভাবে রূপ দিচ্ছে।

এই আন্তর্জাতিক লেবার ডে-এ ভারতের কর্মক্ষেত্রের গল্প নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে এমন নারীদের মাধ্যমে, যারা কেবল বৃহত্তর সংখ্যায় শ্রমবাজারে প্রবেশ করছেন না,  বিভিন্ন ক্ষেত্র, কাঠামো এবং উদীয়মান সুযোগের মধ্য দিয়েও অংশগ্রহণের অর্থকে নতুনভাবে নির্ধারণ করছেন।

এই পরিবর্তন পরিসংখ্যানে স্পষ্ট। পর্যায়ক্রমিক শ্রমশক্তি সমীক্ষা অনুযায়ী, নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ ২০১৭–১৮ সালে ২৩.৩ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৪০ শতাংশে পৌঁছেছে। গ্রামীণ ভারত এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে, যেটি ইঙ্গিত করে যে, নারীরা এখন আর সাময়িক অংশগ্রহণকারী নন, নিয়মিত অর্থনৈতিক অংশীদার হিসাবেও উঠে আসছেন। একই সঙ্গে, এই বৃদ্ধি কর্মসংস্থানের সুযোগের সম্প্রসারণ এবং শ্রমবাজারে ক্রমবর্ধমান সংগঠিতকরণের প্রতিফলন।

তবে, পরিসংখ্যান এই গল্পের কেবল একাংশ তুলে ধরে।

গ্রাম ও ছোট শহরজুড়ে নারীরা নজিরবিহীনভাবে উদ্যোগপতি হয়ে উঠছেন। দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবিকা মিশন-এর আওতায় ১০ কোটিরও বেশি নারী পরিবার স্বনির্ভর গোষ্ঠীতে সংগঠিত হয়েছে। যা একসময় আর্থিক অন্তর্ভুক্তির পথ হিসেবে শুরু হয়েছিল, তা আজ ক্ষুদ্র উদ্যোগের বিস্তৃত নেটওয়ার্কে পরিণত হয়েছে, যেখানে নারীরা উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণনের সঙ্গে যুক্ত হয়ে অনেক ক্ষেত্রে পরিবারের প্রধান উপার্জনকারী হয়ে উঠছেন।

এই গতি আরও শক্তিশালী হয়েছে নারী-নেতৃত্বাধীন উদ্যোগকে উৎসাহিত করার নীতিগত প্রচেষ্টার মাধ্যমে। লাখপতি দিদি প্রকল্পের মতো উদ্যোগ নারীদের আয় স্থায়ীভাবে বাড়াতে সহায়তা করছে, যার লক্ষ্য বছরে ১ লক্ষ টাকার বেশি আয়কারী কোটি কোটি নারী উদ্যোক্তা তৈরি করা। ঋণ, দক্ষতা এবং বাজারসংযোগের সম্প্রসারণের সঙ্গে মিলিত হয়ে এটি অংশগ্রহণ থেকে আয়-নিরাপত্তার দিকে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করে।

এই অদৃশ্য শ্রম থেকে দৃশ্যমান উদ্যোক্তায় রূপান্তর স্থানীয় অর্থনীতিকে নীরবে পুনর্গঠন করছে। এই উদ্যোক্তা-চালিত পরিবর্তন ভারতের ক্রমবর্ধমান স্টার্টআপ ইকোসিস্টেমেও প্রতিফলিত হচ্ছে। Startup India-এর অধীনে ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ কেন্দ্র, যেখানে ২.২ লক্ষেরও বেশি স্বীকৃত স্টার্টআপ ২৩.৩ লক্ষের বেশি কর্মসংস্থান তৈরি করেছে। এর মধ্যে ১ লক্ষেরও বেশি স্টার্টআপে অন্তত একজন নারী পরিচালক রয়েছেন, যা উদ্ভাবন-নির্ভর ক্ষেত্রগুলিতে নারীদের ক্রমবর্ধমান উপস্থিতির ইঙ্গিত দেয়। উন্নত মানের অর্থপ্রাপ্তি, ইনকিউবেশন সহায়তা এবং সহায়ক পরিবেশ নারীদের নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসতে সাহায্য করছে।

একই সময়ে, দক্ষতার প্রবেশাধিকার নতুন সম্ভাবনার পথ খুলে দিচ্ছে। স্কিল ইন্ডিয়া মিশন-সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীরা বিভিন্ন ক্ষেত্রে শিল্প-উপযোগী দক্ষতা অর্জন করছেন। এই দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসংস্থানের সুযোগ বাড়াচ্ছে এবং আরও স্থিতিশীল ও উৎপাদনশীল জীবিকার দিকে রূপান্তরকে সহায়তা করছে। তবে, অংশগ্রহণ শুধু সুযোগের বিষয় নয়, এটি নিরাপত্তা ও মর্যাদার সঙ্গেও যুক্ত।

সাম্প্রতিক শ্রম সংস্কার এই ক্ষেত্রটিকে গুরুত্ব দিয়েছে। ২৯টি কেন্দ্রীয় শ্রম আইনের সমন্বয়ে চারটি শ্রম বিধি তৈরি হওয়ায় নিয়ন্ত্রক কাঠামো সহজ হয়েছে এবং সুরক্ষার পরিধি বিস্তৃত হয়েছে। ন্যূনতম মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার বিধান এখন বৃহত্তর কর্মীশ্রেণীকে অন্তর্ভুক্ত করছে, বিশেষত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের।

এই সংস্কার সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উল্লেখ করে বলেছেন,
“এই কোডগুলি সর্বজনীন সামাজিক সুরক্ষা, নির্দিষ্ট সময়ে মজুরি প্রদান, নিরাপদ কর্মক্ষেত্র এবং লাভজনক সুযোগের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে, বিশেষ করে নারীশক্তি ও যুবশক্তির জন্য।”

নারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, সীমিত সুযোগ থেকে একটি সংগঠিত কাঠামোর দিকে, যা তাঁদের ভূমিকা স্বীকার করে এবং নিরাপদ, সমতাভিত্তিক ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে চায়। এই রূপান্তর আরও শক্তিশালী হচ্ছে আনুষ্ঠানিকীকরণের ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে। e-Shram Portal-এ ৩১ কোটিরও বেশি শ্রমিক নিবন্ধিত হয়েছে, যা কল্যাণমূলক প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নে সহায়তা করছে। এর মধ্যে কৃষি, নির্মাণ এবং অন্যান্য পেশায় যুক্ত বিপুল সংখ্যক নারী শ্রমিক অন্তর্ভুক্ত।

বৃহত্তর স্তরে, ২০১৫ সালে প্রায় ১৯ শতাংশ থেকে ২০২৫ সালে ৬৪ শতাংশেরও বেশি সামাজিক সুরক্ষার আওতা বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে ভবিষ্যনিধি, বীমা এবং স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত। এই সম্প্রসারণ নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ, তাঁদের একটি বড় অংশ অসংগঠিত কর্মসংস্থানে যুক্ত।

এই প্রচেষ্টার প্রভাব স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও দৃশ্যমান। Employees’ State Insurance Scheme-এর আওতায় জম্মু ও কাশ্মীরের বুদগামে সম্প্রতি উদ্বোধিত একটি ESIC হাসপাতাল ৫০,০০০-এরও বেশি শ্রমিক ও তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

এখানে যে চিত্রটি উদ্ভাসিত হচ্ছে, তা একক নয়, এক বিস্তৃত পরিবর্তনের ধারাবাহিকতা চিহ্নিত করছে। নারীরা ক্রমবর্ধমান সংখ্যায় কর্মক্ষেত্রে অংশ নিচ্ছেন। তাঁরা আয়-উৎপাদক কার্যক্রম ও স্থানীয় উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন। তাঁরা দক্ষতা, সামাজিক সুরক্ষা এবং আনুষ্ঠানিক ব্যবস্থায় প্রবেশাধিকার পাচ্ছেন।
এবং তাঁরা অর্থনৈতিক কাঠামোর মধ্যে আরও দৃশ্যমান হয়ে উঠছেন।

একই সঙ্গে, এই অর্থনৈতিক অংশগ্রহণ এখন প্রতিনিধিত্ব ও নেতৃত্বের প্রশ্নের সঙ্গে যুক্ত হচ্ছে। নারী শক্তি বন্দন অধিনিয়ম-এর মতো আইন নারীদের সিদ্ধান্তগ্রহণে অংশগ্রহণ বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

অতএব, আন্তর্জাতিক শ্রম দিবস শুধু শ্রমিকদের অধিকার স্মরণ করার দিন নয়, এটি কর্মক্ষেত্রে চলমান এই রূপান্তরকেও স্বীকৃতি দেওয়ার সময়।

এই পরিবর্তিত প্রেক্ষাপটে নারীরা শুধু কর্মশক্তির অংশই নন, তাঁরা এর ভবিষ্যৎ গঠনের-ও অন্যতম প্রধান শক্তি।

তথ্যসূত্র

Ministry of Labour & Employment

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2078530

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2192463&reg=3&lang=2

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/oct/doc202110531.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222263&reg=3&lang=1

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jun/doc2025628577901.pdf

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2254516&reg=3&lang=1

Ministry of Statistics & Programme Implementation

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246009&reg=3&lang=1

Ministry of Rural Development

https://nrlm.gov.in/dashboardForOuter.do?methodName=dashboard

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112203&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2146870&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149656&reg=3&lang=2

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc202636813101.pdf

Ministry of Skill Development and Entrepreneurship

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149339&reg=3&lang=2

PMO

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2192540&reg=3&lang=2

Ministry of Commerce & Industry

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253019&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2215334&reg=3&lang=2

https://www.startupindia.gov.in/

Click here to see pdf

***
SSS/SS....


(রিলিজ আইডি: 2257431) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati