স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে লাদাখের জনসাধারণের সামনে ভগবান বুদ্ধের অবশেষকে নিয়ে আসা হয়েছে - অমিত শাহ

প্রকাশিত: 30 APR 2026 11:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ এপ্রিল ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে লাদাখের জনসাধারণের কাছে শ্রদ্ধা নিবেদনের জন্য ভগবান বুদ্ধের পবিত্র অবশেষকে নিয়ে আসা হয়েছে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে আগামীকাল এক ঐতিহাসিক দিন হিসেবে ধরা দেবে। 

 

এক্স সমাজ মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন :

 

“আগামীকাল লাদাখের জন্য এক ঐতিহাসিক দিন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভগবান বুদ্ধের পবিত্র অবশেষে লাদাখের জনসাধারণের সামনে শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেওয়া হবে। আমি নিজেও আগামীকাল এই পবিত্র অবশেষ দর্শনের দুর্লভ সুযোগ পাবো বলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

 

লাদাখের জনসাধারণ যাতে আগামী ২ সপ্তাহ এই পবিত্র অবশেষ দর্শনের অনায়াস সুযোগ পান, তা নিশ্চিত করতে আমি লাদাখের উপরাজ্যপাল, নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আজ বৈঠক করেছি।”

https://x.com/i/status/2049900689615385014

 

 

 

SC/AB/NS


(রিলিজ আইডি: 2257270) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Assamese