নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৯১.৭৮% এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ৮৪.৬৯% ভোট পড়েছে, স্বাধীনতার পর যা সর্বোচ্চ

প্রকাশিত: 23 APR 2026 8:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ এপ্রিল, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে আজ সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একই সঙ্গে গুজরাট ও মহারাষ্ট্রে মোট ৩ টি বিধানসভা কেন্দ্রেও আজ উপনির্বাচন হয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনে ভোটগ্রহণের হার ছিল ৯১.৭৮%তামিলনাড়ুতে এই হার ৮৪.৬৯ %স্বাধীনতার পর যত নির্বাচন হয়েছে তার মধ্যে এই ভোটগ্রহণের হার সর্বোচ্চভোটদানের হার সংক্রান্ত বিস্তারিত তথ্য নীচের টেবিলে দেওয়া আছে।

 

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

ভোটের হার (%)

পুরুষ     মহিলা     তৃতীয় লিঙ্গ    মোট

বিধানসভা নির্বাচন

তামিলনাড়ু

৮৩.৫৭

৮৫.৭৬

৬০.৪৯

৮৪.৬৯

পশ্চিমবঙ্গ(পর্ব-১)

৯০.৯২

৯২.৬৯

৫৬.৭৯

৯১.৭৮

বিধানসভার উপনির্বাচন

গুজরাট

১. উমরেথ -১১১

৬১.৫২

৫৬.৩৪

৫০.০০

৫৯.০৩

মহারাষ্ট্র

১. বারামতী -২০১

৬১.৬১

৫৩.২৯

৪.৪৮

৫৭.৪৮

২. রাহুরী-২২৩

৫৮.৫৯

৫১.৮০

০.০০

৫৫.৩১

                   

 পিআরও-রা ইসিআইনেটে যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুসারে ভোটদানের এই হার। পশ্চিমবঙ্গে ৬৩৪৫ টি ভোটগ্রহণ কেন্দ্র এবং তামিলনাড়ুর ৬৪১১ টি ভোটগ্রহণ কেন্দ্রের তথ্য এখানে যুক্ত হয়নি।

+ এই তথ্যে সার্ভিস ভোটার এবং পোস্টাল ব্যালটের তথ্য যুক্ত করা হয়নি। ইসিআইনেটের মাধ্যমে সূচক কার্ডে চূড়ান্ত তথ্য প্রকাশিত হবে।

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং অন্য দুই নির্বাচন কমিশনার শ্রী এস এস সান্ধু এবং ডঃ বিবেক যোশী দুটি রাজ্যের সবকটি বুথে ভোটপর্বের ওয়েবকাস্টিং-এ নজরদারি চালিয়েছেন। ভোটদাতা, ভোটগ্রহণ কেন্দ্র, ভোটকর্মী, প্রার্থী এবং নির্বাচনী এজেন্টদের বিষয়ে বিস্তারিত তথ্য দেখার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন।

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2255010&reg=3&lang=2

 

প্রিসাইডিং অফিসাররা ইসিআইনেটে ভোটগ্রহণের পর ভোটদানের হার সম্পর্কে প্রাপ্ত তথ্য আপলোড করেন। এবারের নির্বাচনে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে ভোটদাতারা উপকৃত হবেন। ইভিএম এবং ব্যালট পেপারে প্রার্থীদের রঙিন ছবি এবং ভোটদাতাদের তথ্য সম্পর্কে নতুন ধরণের স্লিপের ব্যবস্থা করা হয়েছে। এক একটি বুথে সর্বোচ্চ ১২০০ ভোটদাতা থাকবেন। ভিন্নভাবে সক্ষম ভোটদাতাদের সুবিধার্থে স্বেচ্ছাসেবক এবং হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। জেলা ভিত্তিক এবং বিধানসভা কেন্দ্র ভিত্তিক ভোটদানের হার ইসিআইনেট অ্যাপে পাওয়া যাবে।

 

SC/CB/SG


(রিলিজ আইডি: 2255200) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: Tamil , English , Urdu , हिन्दी , Gujarati