রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আয়কর) অফিসার ট্রেনিদের ৭৮তম ব্যাচের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন
প্রকাশিত:
15 APR 2026 8:38PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৫ এপ্রিল ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (১৫ এপ্রিল, ২০২৬) মহারাষ্ট্রের নাগপুরে ন্যাশনাল অ্যাকাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্সেস-এ ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আয়কর)অফিসার ট্রেনিদের ৭৮তম ব্যাচের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ভারতের অর্থনৈতিক যাত্রা উল্লেখযোগ্যভাবে প্রাণবন্ত এবং অনুপ্রেরণাদায়ী। প্রত্যক্ষ কর সংগ্রহে সুস্থায়ী বৃদ্ধি ইঙ্গিত দেয় কর ব্যবস্থার মান্যতার উন্নতি এবং কর ভিত্তির প্রসার। এর থেকে আরও একটি বিষয় বোঝা যায় যে, নাগরিক এবং প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি পাচ্ছে। ২০২৬-এর পয়লা এপ্রিল থেকে আয়কর আইন ২০২৫ কার্যকর হয়েছে, সেটি এক রূপান্তরকারী যাত্রায় উল্লেখযোগ্য মাইল ফলক। এই সংস্কার আধুনিক, সরলীকৃত এবং স্বচ্ছ্ব কর জমানার লক্ষ্যে একটি ঐতিহাসিক পদক্ষেপ। তিনি বিশেষ করে বলেন যে, এর প্রকৃত সাফল্য একমাত্র নিশ্চিত হবে সঠিক, স্বচ্ছ্ব এবং কার্যকর রূপায়নের মাধ্যমে এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তায় আইআরএস অফিসারদের কাঁধে।
রাষ্ট্রপতি বলেন যে, আইআরএস অফিসারদের ভূমিকা শুধুমাত্র কর সংগ্রহে সীমিত নয়, তাঁরা জনগণের আস্থার রক্ষক, তাঁরা ন্যায় এবং স্বচ্ছ্বতার অভিভাবক। তাঁরা দেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক ন্যায় এবং সুপ্রশাসনের স্তম্ভ হিসেবে কাজ করেন। তিনি তরুণ অফিসারদের মনে করিয়ে দেন, সবসময় মনে রাখতে হবে যে, বিনয়, সংযম এবং সংবেদনশীলতাকে তাঁদের পেশাদারি আচরণের অবিচ্ছেদ্য অঙ্গ করে নিতে হবে। তিনি বলেন যে, তাঁদের দায়িত্ব বিধি বলবৎ-এর চেয়েও বেশি। তাঁদের দায়িত্ব প্রশাসনিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা জোরদার করা। তিনি বিশেষভাবে বলেন, ন্যায়, স্বচ্ছ্বতা এবং সংহতির মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থা বলবৎ করাই নয়, দেশ এবং তার নাগরিকদের সার্বিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখে।
রাষ্ট্রপতি বলেন,. দেশের নাগরিকদের প্রতিটি আয়কর রিটার্ন ফাইলের পিছনে আছে কঠোর পরিশ্রম, প্রত্যাশা এবং উদ্যোগের কাহিনী। আইআরএস অফিসারদের দায়িত্ব শুধুমাত্র আইন লাগু করাই নয়, এটাও নিশ্চিত করা যে, সকল নাগরিক বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের সঙ্গে যেন উপযুক্ত মর্যাদা এবং স্বচ্ছ্বতার সঙ্গে আচরণ করা হয়।
রাষ্ট্রপতি বলেন যে, আজ আমাদের দেশ দ্রুত গতিতে এগোচ্ছে বিকশিত ভারতের সংকল্প পূরণের লক্ষ্যে। এইরকম সময়ে প্রশাসনিক ব্যবস্থা এবং এর সঙ্গে যুক্ত প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব, কার্যকারিতা এবং স্বচ্ছ্বতাকে সর্বোচ্চ মানে নিয়ে যাওয়া এবং অন্তর্ভুক্তিমূলক মনোভাব নিয়ে কাজ করা।রাষ্ট্রপতি ভাষণটি দেখতে হলে এখানে অনুগ্রহ করে ক্লিক করুন
http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/apr/doc2026415848101.pdf
SC/AP/CS
(রিলিজ আইডি: 2252500)
ভিজিটরের কাউন্টার : 9