প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ১৫ই এপ্রিল কর্ণাটক সফর করবেন
প্রকাশিত:
14 APR 2026 8:36PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৪ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ই এপ্রিল কর্ণাটক সফর করবেন। প্রধানমন্ত্রী বেলা ১১টায় মান্ড্য জেলার শ্রীক্ষেত্র আদিচুঞ্চনগিরিতে শ্রী গুরু ভৈরবৈক্য মন্দিরের উদ্বোধন করবেন। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভাষণও দেবেন।
সফরকালে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী এইচ. ডি. দেবগৌড়াজির সঙ্গে যৌথভাবে “সৌন্দর্য লহরী ও শিব মহিমা স্তোত্রম” গ্রন্থটি প্রকাশ করবেন।
শ্রী গুরু ভৈরবৈক্য মন্দিরটি শ্রী আদিচুঞ্চনগিরি মহাসংস্থান মঠের ৭১তম প্রধান ঋষি, শ্রদ্ধেয় শ্রী শ্রী শ্রী ডঃ বালগঙ্গাধরনাথ মহাস্বামীজিকে উৎসর্গী করে নির্মিত এক স্মৃতিসৌধ। ঐতিহ্যবাহী দ্রাবিড় স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরটি প্রয়াত ঋষির জীবনযাত্রার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তৈরি হয়েছে। মন্দিরটিকে কেবল শ্রদ্ধা প্রদর্শনের স্থান হিসেবেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎসও।
শ্রী শ্রী শ্রী ডঃ বালগঙ্গাধরনাথ মহাস্বামীজী সারা জীবন সমাজসেবা করে এসেছেন। এর জন্য সকলে তাঁকে শ্রদ্ধা করেন। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন সমাজসেবাই সর্বোচ্চ উপাসনা এবং তাঁর শিক্ষা জাতি, ধর্ম ও অঞ্চলের সীমাকে অতিক্রম করে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিল।
SC / CB
(রিলিজ আইডি: 2252101)
ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam