প্রধানমন্ত্রীরদপ্তর
চেতনার গহনে প্রোথিত প্রজ্ঞার গুরুত্ব বিষয়ে একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
09 APR 2026 8:04AM by PIB Kolkata
নতুন দিল্লি ৯ এপ্রিল ২০২৬
চেতনার গহনে প্রোথিত প্রজ্ঞা বিশ্ব চরাচরের মূল বিষয়- এই বার্তাবাহী একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি জানিয়ে দেয় যে, প্রকৃত জ্ঞান এবং তার উপযুক্ত প্রয়োগ একটি দেশের বিকাশের মূল ভিত্তি। এই চেতনায় জারিত ভারতের তরুণ প্রজন্ম এক নতুন ও সমৃদ্ধ ভারত গড়ে তোলায় উদ্যোগী বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, সাধারণ জানা-শোনার সীমানার অতীত মানব চেতনায় অন্তর্নিহিত প্রজ্ঞাকে প্রণাম জানিয়েছেন মানব সভ্যতার শ্রেষ্ঠ সন্তানরা।
এই মর্মে বার্তা এবং সংস্কৃত সুভাষিতমটিকে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
“अन्तःस्थमेव यज्ज्ञानं ज्ञानादपि च यत्परम्।
तदेव सर्वसंसारसारं सद्भिरुपास्यते॥"
SC/AP/CS
(रिलीज़ आईडी: 2250375)
आगंतुक पटल : 51
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam