উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
সাংসদ সুধা মূর্তির লেখা ‘টাইডস অফ টাইম : ভারতস হিস্ট্রি থ্রু ম্যুরালস ইন পার্লামেন্ট’ শীর্ষক বইটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন উপ-রাষ্ট্রপতি
প্রকাশিত:
01 APR 2026 12:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ এপ্রিল, ২০২৬
উপ-রাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সি পি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংবিধান সদনে রাজ্যসভার সাংসদ শ্রীমতী সুধা মূর্তির লেখা ‘টাইডস অফ টাইম : ভারতস হিস্ট্রি থ্রু ম্যুরালস ইন পার্লামেন্ট’ শীর্ষক বইটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি বলেন, ম্যুরালের মাধ্যমে ইতিহাসের বর্ণনার দিক থেকে এই বইটি বিশেষভাবে মূল্যবান হয়ে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে। সংবিধান সদনে আঁকা ম্যুরাল কেবলমাত্র শিল্পকৃতি নয়, ভারতের ইতিহাসের যাত্রার প্রতিফলন।
উত্তরের বৈশালী থেকে দক্ষিণের কুদাভলাই প্রণালী – নানান আচারের মধ্যেই ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিফলিত। সুপ্রাচীনকাল থেকে বহমান এই ঐতিহ্যের ধারা ভারতকে গণতন্ত্রের ধাত্রীভূমি বলে চিহ্নিত করেছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংসদ ভবনের সজ্জায় দেশের চিরাচরিত বিভিন্ন প্রথা ও প্রতীককে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উপ-রাষ্ট্রপতি মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জে পি নাড্ডা, শ্রী মনোহর লাল, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ প্রমুখ।
SC/AC/DM.
(রিলিজ আইডি: 2247646)
ভিজিটরের কাউন্টার : 9