প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভাও-থারাডে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা অনুষ্ঠানে তাঁর দেওয়া ভাষণের কিছু অংশ শেয়ার করেছেন

প্রকাশিত: 01 APR 2026 11:15AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০১ এপ্রিল, ২০২৬

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বনসকাঁঠা জেলার ভাও-থারাডে এক জনসমাবেশে ভাষণ দেন; সেখানে তিনি উত্তর গুজরাটের জন্য প্রায় ২০,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন। 

একাধিক এক্স বার্তায় শ্রী মোদী বলেছেন:

“ভাও-থারাডে আমার আজকের এই সফর বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ আমি দীসা বিমানঘাঁটিতে অবতরণ করেছি...।”
https://t.co/KJXlB4P4nB

“রাষ্ট্রীয় সুরক্ষার প্রতি কংগ্রেসের ঔদাসীন্যের কারণে দীসা বিমানবন্দরের কাজ দীর্ঘ সময় ধরে আটকে ছিল। আমরা একে অগ্রাধিকার দিয়ে এর কাজ সম্পূর্ণ করেছি। এই বিমানবন্দর এই অঞ্চলের সঙ্গে সঙ্গে পুরো দেশের ক্ষেত্রেও বিশেষ উপযোগী হবে।”
http://pic.twitter.com/nBPbFLyAuz

“ভাও-থারাদ সহ এই পুরো এলাকাটি নিয়ে আমার অনেক স্মৃতি রয়েছে। এখানকার মানুষের, বিশেষ করে মা ও বোনেদের স্নেহ আমি কখনো ভুলতে পারব না!”
http://pic.twitter.com/oYvaXypzpq

“আজ সৌরশক্তিতে গুজরাটের পতাকা সগৌরবে উড়ছে। সেই দিন বেশি দূরে নয়, যখন আমাদের রাজ্য বিশ্বে পুনর্নবীকরণযোগ্য শক্তির এক প্রধান কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে।”
http://pic.twitter.com/jVuZZ4zIVF

“কংগ্রেস শাসনকালে অব্যবস্থা ও দারিদ্র্যে জর্জরিত উত্তর গুজরাট এখন বিকাশের এক নতুন অধ্যায় রচনা করছে। আমরা এখানে যে কাজ করছি, তা ভাব-থারাদ, বনসকাঁঠা, পাটন এবং মেহসানার ব্যাপক উপকারে আসবে।”
http://pic.twitter.com/ugoewnmq2r

“এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, যুদ্ধের কারণে তৈরি হওয়া বিশ্বব্যাপী সংকটের মাঝেও কংগ্রেস ভারতবিদ্বেষী বিদেশি শক্তিগুলির ভাষায় কথা বলছে। ওদের ষড়যন্ত্র সম্পর্কে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।”
http://pic.twitter.com/UTpvMSy8mn

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2247645) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada