সংস্কৃতিমন্ত্রক
সংখ্যালঘু গোষ্ঠীর ঐতিহ্য ও তীর্থস্থান সংরক্ষণ
প্রকাশিত:
30 MAR 2026 1:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ মার্চ ২০২৬
দেশে পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের আওতায় কেন্দ্রীয় স্তরে সংরক্ষিত স্মারক স্থলের সংখ্যা ৩,৬৮৬। এর অনেকগুলিই সংখ্যালঘু গোষ্ঠীর ঐতিহ্য ও তীর্থক্ষেত্র। ২০১৪-র জাতীয় সংরক্ষণ নীতি অনুযায়ী এইসব ঐতিহ্য ও তীর্থস্থান সংরক্ষণ প্রয়োজনমতো অর্থ প্রদান করা হয়।
২০২০-২১ সালে পশ্চিমবঙ্গের কলকাতা অঞ্চলের জন্য এ বাবদ ৬.০৩ কোটি টাকা বরাদ্দ হয়। এর মধ্যে খরচ হয়েছে ৬.০২ কোটি টাকা। ২০২১-২২ সালে বরাদ্দ হয় সাড়ে ৭.৬৭ কোটি টাকা, খরচ হয়েছে ৭.৫৭ কোটি টাকা। ২০২২-২৩ সালে বরাদ্দ ১০.১৬ কোটি টাকার পুরোটাই খরচ হয়েছে। ২০২৩-২৪-এ বরাদ্দ হয় ৯.১০ কোটি টাকা। ২০২৪-২৫-এ বরাদ্দের পরিমাণ ৬.০১ কোটি টাকা। এই দু বছরও বরাদ্দের পুরোটাই খরচ হয়েছে।
পশ্চিমবঙ্গ এবং সিকিমের জন্য ২০২০-২১ সালে ১.৩৫ কোটি টাকা, ২০২১-২২-এ ৫.০০ কোটি টাকা, ২০২২-২৩-এ ৭.০০ কোটি টাকা, ২০২৩-২৪-এ ৮.০০ কোটি টাকা এবং ২০২৪-২৫-এ ৬.১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রতি বছরই বরাদ্দের পুরোটাই খরচ করা হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
SC/AB/NS
(রিলিজ আইডি: 2246884)
ভিজিটরের কাউন্টার : 9