PIB Headquarters
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭: বৈশ্বিক প্রতিযোগিতা ও প্রবৃদ্ধিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শক্তিশালীকরণ

প্রকাশিত: 28 MAR 2026 11:41AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৬

 

মূল বিষয়বস্তু

কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এ বিশেষ এককালীন ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে, যার মাধ্যমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা (SEZ)-এর যোগ্য উৎপাদনকারী ইউনিটগুলি ছাড়যোক্ত শুল্ক হারে দেশীয় শুল্ক এলাকা (DTA)-তে বিক্রয় করতে পারবে। এই বিক্রয়ের পরিমাণ তাদের রপ্তানির নির্ধারিত অনুপাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে ৩৬৮টি SEZ বিজ্ঞাপিত হয়েছে।

চলতি ২০২৫–২৬ অর্থবর্ষে (ডিসেম্বর ২০২৫ পর্যন্ত) কার্যকর SEZ-গুলি থেকে রপ্তানি ১১.৭০ লক্ষ কোটি টাকার বেশি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩২.০২ শতাংশ বৃদ্ধি চিহ্নিত করে।

বিশেষ অর্থনৈতিক অঞ্চল: বাণিজ্য ও বিনিয়োগের মূল স্তম্ভ

SEZ বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল একটি নির্দিষ্টভাবে চিহ্নিত শুল্কমুক্ত এলাকা, যেটি অনুমোদিত কার্যক্রমের ক্ষেত্রে ভারতের শুল্ক সীমানার বাইরে অবস্থিত বলে বিবেচিত হয়। SEZ ইউনিটগুলি পণ্য উৎপাদন, পরিষেবা প্রদান এবং ফ্রি ট্রেড ওয়্যারহাউজিং জোনের মাধ্যমে সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করে।

বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলি একটি পৃথক নিয়ন্ত্রক ও আর্থিক কাঠামোর অধীনে পরিচালিত হয়, যার উদ্দেশ্য অতিরিক্ত অর্থনৈতিক কার্যকলাপ সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি, দেশীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্বমানের পরিকাঠামো উন্নয়ন।

ভারতে SEZ অর্থনীতিকে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০০৫ সালের মে মাসে SEZ আইন কার্যকর হওয়ার পর থেকে এই অঞ্চলগুলি রপ্তানি বৃদ্ধির পাশাপাশি, বিভিন্ন ক্ষেত্রে শিল্প সম্প্রসারণকে ত্বরান্বিত করেছে। বৈদেশিক মুদ্রা অর্জন এবং পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি, SEZ-গুলি সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি, নতুন ব্যবসায়িক পরিবেশের বিকাশ এবং উন্নত সামাজিক-অর্থনৈতিক ফলাফলের মাধ্যমে স্থানীয় অর্থনীতির সামগ্রিক বিকাশে অবদান রেখেছে।

কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এ SEZ-কে কেন্দ্র করে উদ্যোগ

রপ্তানিক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পোন্নয়ন, বৈদেশিক মুদ্রা অর্জন এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খলে অন্তর্ভুক্তির প্রধান চালিকাশক্তি হিসাবে বিবেচনা করে বাজেটে SEZ-র জন্য একাধিক সংস্কারমূলক পদক্ষেপ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে বিশ্ব বাণিজ্য ব্যাহত হওয়ার ফলে প্রভাবিত SEZ-গুলির জন্য লক্ষ্যভিত্তিক উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।

এককালীন ছাড়কৃত DTA বিক্রয়: উৎপাদন ক্ষেত্রের জন্য কৌশলগত সহায়তা

একটি বিশেষ এককালীন ব্যবস্থার মাধ্যমে প্রস্তাব করা হয়েছে যে যোগ্য SEZ উৎপাদন ইউনিটগুলি তাদের উৎপাদনের একটি নির্দিষ্ট অংশ অভ্যন্তরীণ শুল্ক এলাকা (DTA)-তে সাধারণ শুল্কের পরিবর্তে ছাড়কৃত শুল্ক হারে বিক্রি করতে পারবে। এই বিক্রয়ের পরিমাণ তাদের রপ্তানির নির্ধারিত অনুপাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

এই বিধান কার্যকর করতে প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংশোধন আনা হবে এবং একই সঙ্গে DTA-তে কার্যরত ইউনিটগুলির সঙ্গে সমতা বজায় রাখা হবে।

ভারতের SEZ-এর কর্মদক্ষতা: একটি চিত্র

ভারতের SEZ-গুলি রপ্তানি, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে শক্তিশালী পারফরম্যান্স বজায় রেখেছে। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত SEZ-গুলিতে ৩১.৭৩ লক্ষের বেশি মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৭.৮৬ লক্ষ কোটি টাকা। ২০২৫–২৬ অর্থবর্ষে (ডিসেম্বর পর্যন্ত) কার্যকর SEZ-গুলি থেকে রপ্তানি ১১.৭০ লক্ষ কোটি টাকার বেশি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩২.০২ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

ভারতের SEZ নীতি: বিকাশ ও কাঠামো

ভারত এশিয়ার প্রথম দেশগুলির মধ্যে একটি, যারা রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে Export Processing Zone (EPZ) মডেল গ্রহণ করে এবং ১৯৬৫ সালে কাণ্ডলায় এশিয়ার প্রথম EPZ স্থাপন করে। তবে, বহুস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রক্রিয়াগত বিলম্ব, অপর্যাপ্ত পরিকাঠামো এবং অস্থির আর্থিক নীতির কারণে এর কার্যকারিতা সীমিত ছিল। এই সীমাবদ্ধতা দূর করতে এবং অধিক বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে ২০০০ সালের এপ্রিল মাসে SEZ নীতি ঘোষণা করা হয়।

SEZ আইন, ২০০৫ এবং SEZ নিয়ম, ২০০৬

বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০০৫ কার্যকর হওয়ার পর ২০০৬ সালের ১০ ফেব্রুয়ারি SEZ নিয়ম চালু হয়। এর ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ে একক জানালা অনুমোদন ব্যবস্থা-সহ একটি সরল নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠিত হয়।

এই আইন অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য স্পষ্ট নির্দেশনা প্রদান করে এবং একই সঙ্গে SEZ ডেভেলপার ও ইউনিটগুলির জন্য পরিবেশগত মান বজায় রাখার বিধান অন্তর্ভুক্ত করে।

সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদনে SEZ

২০২৫ সালের জুন মাসে সরকার দুটি নতুন SEZ বিজ্ঞাপিত করেছে—গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য এবং কর্ণাটকের ধারওয়াড়ে বৈদ্যুতিন উপাদান উৎপাদনের জন্য।

এই ক্ষেত্রগুলি মূলধননির্ভর এবং লাভজনক হতে দীর্ঘ সময় লাগে। সেই কারণে এই ক্ষেত্রগুলিতে বিনিয়োগ উৎসাহিত করতে এবং নীতি সহায়তা জোরদার করতে SEZ কাঠামোতে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে।

ন্যূনতম জমির প্রয়োজনীয়তা শিথিল করা হয়েছে, বন্ধক রাখা বা সরকারকে লিজ দেওয়া জমিকেও SEZ স্থাপনের জন্য যোগ্য করা হয়েছে, সেমিকন্ডাক্টর পণ্যের DTA-তে সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে এবং Net Foreign Exchange (NFE) বা নিট বৈদেশিক মুদ্রা গণনায় বিনামূল্যে প্রাপ্ত পণ্যের মূল্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিনিয়োগ আকর্ষণে SEZ সুবিধা

SEZ-গুলি একটি প্রতিযোগিতামূলক এবং বিনিয়োগবান্ধব নীতি কাঠামো প্রদান করে, যা রপ্তানি বৃদ্ধি, দেশীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসা সহজীকরণে সহায়তা করে।

এই কাঠামোর মধ্যে শুল্কমুক্ত আমদানি ও দেশীয় সংগ্রহের সুবিধা রয়েছে। কেন্দ্রীয় বিক্রয় কর, পরিষেবা কর এবং রাজ্য বিক্রয় কর থেকে অব্যাহতি দেওয়া হয়, যা বর্তমানে GST-র অধীনে অন্তর্ভুক্ত হয়েছে এবং IGST আইনের অধীনে SEZ-এ সরবরাহ শূন্য-হারে বিবেচিত হয়। সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির দ্বারা অন্যান্য কর থেকেও অব্যাহতি প্রদান করা হয়। কেন্দ্র ও রাজ্য স্তরের অনুমোদনের জন্য একক জানালা ব্যবস্থা প্রযোজ্য।

ভারতের পরবর্তী প্রবৃদ্ধির দ্বার হিসাবে SEZ

সময়ের সঙ্গে সঙ্গে SEZ-গুলি ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম প্রধান প্রবেশদ্বারে পরিণত হয়েছে। মুন্দ্রা বন্দর এবং কাণ্ডলা বন্দরের মতো বন্দর-নির্ভর কেন্দ্র থেকে শুরু করে শ্রী সিটি এবং GIFT সিটির মতো ক্ষেত্রভিত্তিক বিশেষ অঞ্চল—প্রতিটি SEZ দেশীয় ও বিশ্বস্তরের বিনিয়োগকারীদের জন্য স্বতন্ত্র মূল্য প্রস্তাব প্রদান করে।

বিশ্বমানের পরিকাঠামো, স্থিতিশীল নীতি সহায়তা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সহজ প্রবেশাধিকারের মাধ্যমে SEZ-গুলি দীর্ঘমেয়াদী এবং সুস্থায়ী প্রবৃদ্ধির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। এগুলি ব্যবসা শুরু করার প্রক্রিয়া সহজ করে, কার্যক্রম দ্রুত চালু করতে সহায়তা করে এবং ব্যবসাগুলিকে ভারতের বিস্তৃত বাণিজ্য ও শিল্প নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করে।

উপসংহার

ভারত রপ্তানি, উন্নত উৎপাদন এবং আর্থিক নেতৃত্বের উপর জোর দেওয়ায়, SEZ কাঠামো একটি কৌশলগত স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই কাঠামো আগামী দিনে নতুন বিনিয়োগ আকর্ষণ, শিল্পোন্নয়ন ত্বরান্বিত করা এবং বৈশ্বিক অর্থনীতিতে ভারতের অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তথ্যসূত্র

Ministry of Finance

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf

https://www.indiabudget.gov.in/doc/budget_speech.pdf

https://www.indiabudget.gov.in/doc/bh1.pdf

https://www.indiabudget.gov.in/doc/eb/sbe68.pdf

Ministry of Commerce & Industry

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221840&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135116&reg=3&lang=2

https://sezindia.gov.in/sites/default/files/factsheet/New%20FACT%20SHEET%20ON%20SEZs%20as%20on%2031.12.2025.pdf

https://sezindia.gov.in/sites/default/files/factsheet/FACT_SHEET_ON_SEZs_as_on_30.04.2024.pdf

https://sezindia.gov.in/export-performances

https://sezindia.gov.in/introduction

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/186/AU2692_LndQWG.pdf?source=pqals

https://sansad.in/getFile/annex/268/AU1478_XNgI3m.pdf?source=pqars

https://sezindia.gov.in/facilities-and-incentives

https://nsez.gov.in/Resources/RTI/SEZ%20FAQs_EOU%20FAQs.pdf

https://www.investindia.gov.in/team-india-blogs/top-12-indian-sezs-global-investors#:~:text=SEZs%20are%20often%20established%20in,6

https://kasez.gov.in/wp-content/uploads/2017/07/Functions-and-duties-of-our-office..pdf#:~:text=The%20Development%20Commissioner%20is%20the%20Head%20of,deputation%20from%20Customs%20and%20Central%20Excise%20Department

India Brand Equity Foundation

https://www.ibef.org/blogs/special-economic-zones-in-india-catalysts-for-economic-growth-and-global-competitiveness#:~:text=After%20the%20SEZ%20rules%20implemented,in%20SEZs%20through%20automatic%20route

Facebook

https://www.facebook.com/DeptofCommerceIndia/posts/budget-202627-introduces-sez-reforms-to-enhance-capacity-utilisation-economies-o/1245794721062734/

Twitter

https://x.com/nsitharamanoffc/status/2021597030108516853

Others

https://ddnews.gov.in/en/union-budget-2026-27-puts-exports-at-core-of-growth-strategy/

Union Budget 2026–27: Strengthening SEZs for Global Competitiveness & Growth

****
SSS/SS....


(রিলিজ আইডি: 2246601) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Gujarati