নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

সাধারণ নির্বাচন ও উপনির্বাচন ২০২৬ : নির্বাচনী প্রতিদ্বন্দিতায় ১,৯৫৫ জন প্রার্থী

প্রকাশিত: 27 MAR 2026 11:31PM by PIB Kolkata

 

 
নতুন দিল্লি, ২৭ মার্চ ২০২৬
 
ভারতের নির্বাচন কমিশন (ই সি আই ) ১৫ই মার্চ, ২০২৬ তারিখে আসাম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভাগুলির সাধারণ নির্বাচন এবং ৬টি রাজ্যের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে।
আসাম ও কেরল এবং পুদুচেরিতে ৯ই এপ্রিল, ২০২৬ তারিখে ভোটগ্রহণ করা হবে। সেখানকার পাশাপাশি ৪টি রাজ্যের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৩শে মার্চ, ২০২৬।মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৬শে মার্চ, ২০২৬, বিকেল ৩টে পর্যন্ত।
মোট ২৫০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
নির্বাচন পরিচালনা বিধি, ১৯৬১ অনুযায়ী, রিটার্নিং অফিসাররা (আর ও) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা সরকারি গেজেটে প্রকাশ করবেন।
রিটার্নিং অফিসাররা প্রতিটি নির্বাচনী এলাকার মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই এবং প্রার্থিপদ প্রত্যাহারের সঙ্গে সম্পর্কিত সমস্ত নির্বাচনী নথিপত্র ও কার্যবিবরণী একটি সিলমোহরযুক্ত প্যাকেট বা খামে ভরে নিজেদের হেফাজতে সংরক্ষণ করবেন।
এছাড়া ভারতের নির্বাচন কমিশনের (ই সি আই ) উদ্যোগের সঙ্গে সংগতি রেখে, ভোটারদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে ইভিএম -এর ব্যালট পেপারগুলোতে প্রার্থীদের রঙিন ছবি এবং ক্রমিক নম্বর, তাদেরনাম ও প্রতীক সহ বিস্তারিত তথ্য বড় হরফে মুদ্রিত থাকবে।
 
SC/PM/AS
 
 
 
 
 
 
 
 

(রিলিজ আইডি: 2246415) ভিজিটরের কাউন্টার : 18
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी