অর্থমন্ত্রক
শহরাঞ্চলের পরিবহণ, স্বাস্থ্য ও কৃষি সংক্রান্ত চারটি প্রকল্পে উন্নয়নমূলক সহায়তা প্রদানের অঙ্গীকার জাপানের
প্রকাশিত:
27 MAR 2026 1:34PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ মার্চ, ২০২৬
জাপান সরকার ভারতের শহরাঞ্চলের পরিবহণ, স্বাস্থ্য ও কৃষি সংক্রান্ত চারটি প্রকল্পে উন্নয়নমূলক সহায়তা প্রদানের অঙ্গীকার করেছে। পাঞ্জাব, মহারাষ্ট্র ও কর্ণাটক রাজ্যের এই প্রকল্পগুলিতে জাপান ২৭,৫৮৫ কোটি ৮০ লক্ষ ইয়েন বা ১৬,৪২০ কোটি টাকা ঋণবাবদ দেবে।
ভারত সরকারের অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের যুগ্ম সচিব শ্রী অলোক তিওয়ারি এবং ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শ্রী কেইচি ওনোর মধ্যে ২৪ মার্চ প্রকল্প সংক্রান্ত নোট বিনিময় হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, “ তৃতীয় পর্বে বেঙ্গালুরু মেট্রো রেল প্রকল্প” (১০,২৪৮ কোটি ইয়েন), “মুম্বাই মেট্রো লাইনের একাদশতম প্রকল্প” (৯,২৪০ কোটি বিলিয়ন ইয়েন), “মহারাষ্ট্রে টারশিয়ারী স্বাস্থ্য পরিসেবা, ডাক্তারি শিক্ষা ব্যবস্থা এবং নার্সিং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার প্রকল্প” (৬,২২৯ কোটি ৪০ লক্ষ ইয়েন) এবং “পাঞ্জাবে উদ্যানপালনের সম্প্রসারন সংক্রান্ত সুস্থায়ী প্রকল্প” (১,৮৬৮ কোটি ৪০ লক্ষ ইয়েন)। এই মর্মে ভারত সরকার এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-র মধ্যে ঋণ সংক্রান্ত চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
১৯৫৮ সাল থেকে ভারত ও জাপানের মধ্যে উন্নয়নমূলক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার সুদীর্ঘ এক ফলপ্রসূ ইতিহাস রয়েছে। ভারত-জাপান সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ অর্থনৈতিক সহযোগিতা। গত কয়েক বছরে এই ক্ষেত্রটি ক্রমশ প্রসারিত হচ্ছে। ভারত ও জাপানের মধ্যে কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব এর মধ্য দিতে সুসংহতভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2246025)
ভিজিটরের কাউন্টার : 10