সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন জাতীয় সমবায় উদ্যোগের বাইরে থেকে গেছে পশ্চিমবঙ্গ

প্রকাশিত: 25 MAR 2026 4:59PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ মার্চ ২০২৬

 

সমবায় মন্ত্রক একাধিক উদ্যোগ হাতে নিয়েছে দেশজুড়ে সমবায় ক্ষেত্রের প্রসার ঘটাতে এবং শক্তিশালী করতে। প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি (পিএসি)-গুলির কাজকর্মে বৈচিত্র্য আনার লক্ষ্যে। যেমন – সিএসসি, পিএমকেএসকে, জনঔষধি কেন্দ্র ইত্যাদির কাজ। এছাড়া ভারত সরকার নতুন বহুমুখী পিএসি ডেয়ারি, ফিশারি কোঅপারেটিভ স্থাপন করার পরিকল্পনা অনুমোদন করেছে, যা আগামী ৫ বছরে দেশের সব পঞ্চায়েত এবং গ্রামে হবে। পিএসি-কে শক্তিশালী করতে ভারত সরকার ২,৯২৫.৩৯ কোটি টাকা অনুমোদন করেছে কম্পিউটারাইজেশনের জন্য। এতে সবকটি সক্রিয় পিএসি-কে অভিন্ন ইআরপি-র ভিত্তিতে জাতীয় সফটওয়্যারে শামিল করা হবে, যুক্ত করা হবে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিক্যালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের সঙ্গে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের সমবায় সোসাইটিগুলির অংশগ্রহণ অপেক্ষাকৃত কম অন্য রাজ্যগুলির তুলনায়। অর্থাৎ সম্প্রসারণের অনেক সুযোগ আছে। পিএম জনঔষধি কেন্দ্র, কমন সার্ভিস সেন্টার, পিএম কিষাণ সমৃদ্ধি কেন্দ্র, পানি সমিতি, পেট্রোল/ডিজেল বিক্রয় কেন্দ্র সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত আছে। এনসিওএল, এনসিইএল এবং বিবিএসএসএল-এর মতো জাতীয় সমবায় প্রতিষ্ঠানে অংশগ্রহনের পাশাপাশি এনসিসিএফ এবং এনএএফইডি পোর্টালে নথিভুক্তিকরণ না করায় পশ্চিমবঙ্গের সমবায়গুলি জাতীয় কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। 

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমপিএসি গঠনের হার ২%
ডিসিএস  ৯%
এফসিএস ১৩%
পিএসি ডিজিটাইজেশনের হার ৭৯%
সিএসসি হিসাবে পিএসি-র শতকরা হিসাব ১%
পিএমকেএসকে হিসেবে পিএসি-র হার ০%

 


SC/AP/AS


(রিলিজ আইডি: 2245595) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati