মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
নীল বিপ্লব এবং মৎস্য চাষের প্রসার
প্রকাশিত:
24 MAR 2026 12:20PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৪ মার্চ ২০২৬
মৎস্য এবং জলজ চাষের প্রসারে ২০২০-২১ অর্থ বর্ষে সূচনা হয় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার। মৎস্য চাষ, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন মন্ত্রকের এই প্রকল্প বাবদ প্রাথমিক বরাদ্দ হয় ২০,০৫০ কোটি টাকা। বিভিন্ন প্রদেশের সরকারের সঙ্গে এই যৌথ উদ্যোগের ব্যয়ের ক্ষেত্রে একটি বড় অংশ দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার।
প্রকল্পটি কাজ শুরু করার পর দেশে মৎস্য উৎপাদন অনেকটাই বেড়েছে। ২০১৯-২০ সালে ১৪১.৬ লক্ষ টন থেকে বেড়ে ২০২৪-২৫-এ তা দাঁড়িয়েছে ১৯৭.৭৫ লক্ষ টন।
কেন্দ্রীয় সরকারের মৎস্য চাষ দফতর এই প্রকল্পের আওতায় বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ধারাবাহিক ও পরিবেশবান্ধব পন্থা অবলম্বন, মূল্য শৃঙ্খল জোরদার করার পাশাপাশি মজুত পরিকাঠামোকেও আরও দক্ষ করে তোলা হচ্ছে দেশ জুড়ে। প্রযুক্তির প্রয়োগ হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে। গড়ে তোলা হচ্ছে একের পর এক মৎস্য প্রজনন কেন্দ্র। মৎস্য চাষীদের প্রাতিষ্ঠানিক ঋণ ব্যবস্থাপনার আওতায় আরও বেশি করে নিয়ে আসছে সরকার। ২০১৮-১৯-এর পর থেকে মৎস্য চাষীরাও কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা পাচ্ছেন। ফিসারিজ অ্যান্ড অ্যাকোয়া কালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফান্ড থেকে দেওয়া ঋণে ৩ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন তারা।
লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন মৎস্য চাষ, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং (লালন সিং)।
SC/AC/CS
(রিলিজ আইডি: 2244387)
ভিজিটরের কাউন্টার : 12