স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

বিপর্যয় মোকাবিলায় কৃতিত্ব ও সাফল্যের জন্য সুভাষ চন্দ্র বসুর নামাঙ্কিত পুরস্কার

প্রকাশিত: 23 MAR 2026 5:02PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩  মার্চ ২০২৬


বিপর্যয় মোকাবিলায় কৃতিত্ব ও সাফল্যের জন্য প্রতিবার  নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাঁর নামাঙ্কিত পুরস্কার দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। 

বিপর্যয় প্রতিরোধ, তার নেতিবাচক প্রভাব কমানো, প্রস্তুতি, ত্রাণ, পুনর্বাসন, পুনর্গঠন, গবেষণা, সচেতনতার প্রসার প্রভৃতি নানা বিষয়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতে পুরস্কৃত করা হয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।

ব্যক্তি বিভাগে পুরস্কার বিজেতাকে দেওয়া হয় মানপত্র ও পদক। পুরস্কৃত প্রতিষ্ঠানকে দেওয়া হয় মানপত্র ও ফলক। জাতীয়, প্রাদেশিক এবং জেলার স্তরের প্রতিষ্ঠান, দফতর, অ-সরকারি সংগঠন এবং বেসরকারি সংস্থাও পুরস্কারের জন্য মনোনীত হতে পারে। 

আবেদন জমা দেওয়া যায় সারা বছর ধরে এই পোর্টালে- https://awards.gov.in  । স্বীয় মনোনয়ন এবং তৃতীয় পক্ষের মাধ্যমে মনোনয়নও গ্রহণযোগ্য। 


SC/AC/CS


(রিলিজ আইডি: 2244356) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Telugu