নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের প্রশিক্ষণের পাশাপাশি পরিস্থিতির পর্যালোচনা করেছে নির্বাচন কমিশন

প্রকাশিত: 23 MAR 2026 9:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ মার্চ, ২০২৬

 

ভারতের নির্বাচন কমিশন আজ অনলাইনে পশ্চিমবঙ্গের পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার ও অন্যান্য আধিকারিকদের প্রশিক্ষণ দিয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার ৯ মার্চ, পশ্চিমবঙ্গ সফরের সময়ে বলেন, রাজ্যে হিংসামুক্ত, ভয়মুক্ত এবং প্রলোভন মুক্ত এক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেক ভোটদাতা নির্ভয়ে নিজের ভোট দিতে পারবেন।

এই আবহে কমিশনের ঊর্ধ্বতন আধিকারিকরা জেলা প্রশাসনের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেছেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলিকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে।

নির্বাচনের সময়ে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ন্যূনতম সুবিধা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থাগ্রহণ, বৈদ্যুতিন ভোটগ্রহণ যন্ত্র নিয়ে যাওয়া এবং নিয়ে আসা, ভোট কর্মীদের প্রশিক্ষণ, নির্বাচনের আগে বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং তাদের কাছে পৌঁছানো সহ বিভিন্ন বিষয় নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকরা, জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকদের বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন। 

আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাহিনীর মোতায়েন, অশান্তিপ্রবণ বুথ চিহ্নিত করা, ভোটগ্রহণের জন্য বিভিন্ন প্রস্তুতির বিষয়ে জাতীয় স্তরের প্রশিক্ষকরা এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন। তাঁরা নির্বাচনের কাজে রাজনৈতিক দলগুলি এবং প্রার্থীদের ব্যয়ের বিষয়ে নজর রাখা এবং আদর্শ আচরণবিধি মেনে চলার বিষয়গুলি নিশ্চিত করতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

নির্বাচন কমিশন ২৫ মার্চ, বুধবার বেলা ১১টায় রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ দেবেন। এই প্রশিক্ষণ রিটার্নিং অফিসাররা নিজ নিজ বিভাগীয় সদর দপ্তরে গ্রহণ করবেন।

 

SC/CB/SKD


(রিলিজ আইডি: 2244349) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी