ফার্মাসিউটিক্যাল দপ্তর
উত্তর দিনাজপুরে জন ঔষধি কেন্দ্র
প্রকাশিত:
20 MAR 2026 2:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রকল্পের আওতায় ২৮.২.২০২৬ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ৮৯৪টি জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে উত্তর দিনাজপুর জেলায় রয়েছে ৭টি কেন্দ্র। হেমতাবাদ ব্লকে একটি কেন্দ্র আছে। জেলার চোপড়া ব্লকে কোনও কেন্দ্র নেই। সেখানে এই কেন্দ্র খোলার জন্য কোনও আবেদনও পাওয়া যায়নি।
সরকার জন ঔষধি কেন্দ্র খোলার জন্য ফ্র্যানচাইজির মতো মডেলে ব্যক্তি, বেসরকারি সংস্থা, সমিতি, ট্রাস্ট, ফার্ম, বেসরকারি কোম্পানি প্রভৃতির কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করেছে। ডি ফার্মা বা বি ফার্মা ডিগ্রিধারী যে কোনও ব্যক্তি নিজের অথবা এমন কোনও ব্যক্তি বা সংস্থা, যারা সংশ্লিষ্ট রাজ্য লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছ থেকে ওষুধের লাইসেন্স পাওয়ার জন্য ফার্মাসিস্ট হিসেবে যোগ্যতাসম্পন্ন কোনও ব্যক্তিকে নিয়োগ করেছে, তারা জন ঔষধি কেন্দ্র খোলার যোগ্যতাসম্পন্ন। দেশের সমস্ত জেলা থেকে www.janaushadhi.gov.in ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় ২০২২-২৩ আর্থিক বছরে ৩টি জন ঔষধি কেন্দ্র ছিল। বিক্রির পরিমাণ ছিল ২১ লক্ষ টাকা। ২০২৩-২৪ আর্থিক বছরে জন ঔষধি কেন্দ্রের সংখ্যা বেড়ে ৪ হয়। বিক্রির পরিমাণ বেড়ে হয় ২৫ লক্ষ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে জন ঔষধি কেন্দ্রের সংখ্যা চারই রয়েছে। বিক্রির পরিমাণ বেড়ে হয়েছে ৩০ লক্ষ টাকা।
জন ঔষধি কেন্দ্রগুলির মাধ্যমে সুলভ মূল্যে সরবরাহ করা ওষুধ সম্পর্কে সচেতনতা বাড়াতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা হল-
সচেতনতামূলক প্রচারাভিযান- ফার্মাসিউটিক্যালস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস ব্যুরো অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, পিআইবি, মাইগভ ও মাই ভারতের মতো প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন মাধ্যমে সচেতনতামূলক প্রচারাভিযান চালাচ্ছে।
মেসেজ/কলের মাধ্যমে প্রচার- নাগরিকদের জন ঔষধি কেন্দ্রগুলির ওষুধের গুণমান এবং সাশ্রয়ী মূল্য সম্পর্কে অবহিত করতে হোয়াটসঅ্যাপ চ্যাটবট এবং ফোনকলের মাধ্যমে প্রচার চালানো হয়।
জন ঔষধি সপ্তাহ- প্রতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে জন ঔষধি সপ্তাহ পালিত হয়। এই সময় দেশজুড়ে জনসভা, স্বাস্থ্য শিবির, সেমিনার প্রভৃতির আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যক্তিদের বার্তা- জন ঔষধি কেন্দ্রগুলির উপকারিতা তুলে ধরতে এবং এর ওষুধের গুণমান সংক্রান্ত ভ্রান্ত ধারণা দূর করতে বিশিষ্ট ব্যক্তিদের অডিও/ভিডিও বার্তা সোস্যাল মিডিয়ার প্রচার করা হয়।
গ্রামীণ এলাকায় জনসংযোগ কর্মসূচি- জন ঔষধি কেন্দ্রগুলি সম্পর্কে নাগরিক সচেতনতা বাড়ানোর জন্য স্থানীয় ভাষায় প্রচার চালানো হয়। পথনাটিকা, স্বাস্থ্য শিবির, কর্মশালা প্রভৃতির মাধ্যমে স্থানীয় মানুষকে এরসঙ্গে যুক্ত করার চেষ্টা চালানো হয়।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল এই তথ্য জানিয়েছেন।
SC/SD/NS
(রিলিজ আইডি: 2243165)
ভিজিটরের কাউন্টার : 4