সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা

প্রকাশিত: 17 MAR 2026 4:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মার্চ ২০২৬

 

স্বল্প মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের আরও কর্মদক্ষ করে তোলার কর্মসূচি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (পিএমকেভিওয়াই) চালু হয়েছে ২০১৫ সালে। এক্ষেত্রে কর্মীদের পূর্বার্জিত দক্ষতার ওপর ভিত্তি করে বর্তমানে শিল্প জগতের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে আরও উপযোগী করে তোলা হয়। ২০২২-২৩ থেকে পিএমকেভিওয়াই-এর চতুর্থ পর্যায়ের কাজ চলছে। 

 

পিএমকেভিওয়াই-এর আওতায় ৩৫টি ক্ষেত্রে মোট ১.৬৪ কোটি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৩,১৫,০১৪ জন প্রশিক্ষণ পেয়েছেন নির্মাণ, টেলিকম, স্বাস্থ্য পরিচর্যা প্রভৃতি ক্ষেত্রে। 

 

২০২৫-এর অক্টোবরে নীতি আয়োগের একটি সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে পিএমকেভিওয়াই মারফত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করতে আগ্রহী ৯৪ শতাংশ নিয়োগকারী। প্রশিক্ষণ পাওয়ার পর ৫২ শতাংশ কর্মী আরও ভালো বেতন পেয়েছেন। 

 

এই কর্মসূচির আওতায় ৩১.১২.২০২৫ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৮ লক্ষেরও বেশি জনজাতি গোষ্ঠীভুক্ত কর্মী। 

 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা।

 

SC/AC /NS….    


(রিলিজ আইডি: 2241384) ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR