পর্যটনমন্ত্রক
আন্তর্জাতিক পর্যটকদের আগমন
প্রকাশিত:
16 MAR 2026 3:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ মার্চ, ২০২৬
২০২৪ সালে ভারতে আন্তর্জাতিক পর্যটকদের আগমনের সংখ্যা (আই টি এ এস)২০ লক্ষ ৫৭ হাজারে (প্রাথমিক হিসাব) পৌঁছেছে ।এই সংখ্যা ২০১৯ সালের অতিমারীর আগে ছিল ১৭লক্ষ ৯১ হাজার। এই পরিসংখ্যান ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালের ভারতে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যায় ১৪.৮২% বৃদ্ধির প্রতিফলন।
দেশে পর্যটন শিল্পের প্রসারের লক্ষ্যে, পর্যটন মন্ত্রক গুরুত্বপূর্ণ এবং পর্যটক আগমনের সম্ভাবনা রয়েছে এমন দেশগুলোতে বিভিন্ন প্রচার অভিযান চালায়।
এই কর্মসূচিগুলি সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত ভারতীয় দূতাবাস, প্রশাসন এবং ভ্রমণ বাণিজ্য ক্ষেত্রের (ট্র্যাভেল ট্রেড সেক্টর) সহযোগিতায় পরিচালিত হয়।
এই প্রচার কর্মসূচির মধ্যে রয়েছে—পর্যটন সংক্রান্ত রোডশো-র আয়োজন; আন্তর্জাতিক ভ্রমণ বাণিজ্য প্রদর্শনী, মেলা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ; বিদেশি ট্যুর অপারেটর, সংবাদমাধ্যম ও প্রভাবতৈরি করতে পারে এমন ব্যক্তিদের জন্য পরিচিতিমূলক সফরের আয়োজন; ভারতীয় খাদ্য উৎসবের আয়োজন; স্থানীয় ট্যুর অপারেটর ও শিল্পের সঙ্গে যুক্ত অন্যান্য অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপন; এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর মাধ্যমে প্রচার চালানো ইত্যাদি।
আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য জানান।
SC/PM/SKD
(রিলিজ আইডি: 2240883)
ভিজিটরের কাউন্টার : 7