পর্যটনমন্ত্রক
বিদেশী পর্যটকদের কাছে ভারতের আকর্ষণ বেড়ে চলেছে
প্রকাশিত:
16 MAR 2026 3:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২৬
ভারতে বিদেশী পর্যটকদের আগমন গত পাঁচ বছরে বেড়েই চলেছে। এরফলে, দেশে জিডিপি’তে পর্যটন ক্ষেত্রের অবদানও বাড়ছে সমানুপাতিক হারে।
দেশে বিদেশী পর্যটকদের আগমন সংক্রান্ত তথ্য সংরক্ষণের দায়িত্ব রয়েছে ব্যুরো অফ ইমিগ্রেশন – এর উপর। তবে, এই তথ্য জাতীয় স্তরেই পাওয়া যায়, প্রাদেশিক স্তরে শ্রেণীবিন্যাস তাতে থাকে না। পর্যটন মন্ত্রক অবশ্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দেওয়া প্রতিবেদন অনুযায়ী এ সম্পর্কে একটি সামগ্রিক চিত্র পেয়ে যায়। ২০২৪ – এর তথ্যানুযায়ী, যে পাঁচটি রাজ্যে বিদেশী পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি, তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। তালিকার প্রথমে রয়েছে মহারাষ্ট্র। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে – উত্তর প্রদেশ, গুজরাট ও রাজস্থান।
পর্যটন মন্ত্রক ইউএনডব্লিউটিও, আসিয়ান, জি-২০ প্রভৃতি আন্তর্জাতিক মঞ্চের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ভারত’কে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র করে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে। পর্যটন ক্ষেত্রে বর্তমানে ৪৬টি দ্বিপাক্ষিক অথবা বহুপাক্ষিক সমঝোতা কার্যকর রয়েছে।
পর্যটন মন্ত্রক কম পরিচিত পর্যটন কেন্দ্রগুলিকেও আন্তর্জাতিক পরিসরে জনপ্রিয় করে তোলার চেষ্টা করছে। ওয়েবসাইট, সামাজিক মাধ্যম, বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্য সরকারগুলিকেও পর্যটন মেলা ও উৎসব আয়োজনে সহায়তা দিয়ে থাকে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক।
লন্ডনে ওয়ার্ল্ড ট্রাভেল মার্ট, মাদ্রিদে এফআইটিইউআর, বার্লিনে আইটিবি’র মতো আন্তর্জাতিক পর্যটন উৎসবে নিয়মিত যোগদান করে ভারতের পর্যটন মন্ত্রক।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানান কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
SC/AC/SB
(রিলিজ আইডি: 2240779)
ভিজিটরের কাউন্টার : 12