পর্যটনমন্ত্রক
azadi ka amrit mahotsav

অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য নিয়ামক কাঠামো

প্রকাশিত: 16 MAR 2026 3:38PM by PIB Kolkata

নতুন দিল্লি ১৬ মার্চ ২০২৬


অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় পর্যটন মন্ত্রক মডেল অ্যাডভেঞ্চার সেফটি গাইডলাইন্স তৈরি করেছে। এর লক্ষ্য ভারত জুড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে একটি সার্বিক সাধারণ কাঠামো গঠন। এই নিয়ম নির্দেশিকাগুলি সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো হয়েছে গ্রহণ করার জন্য এবং সেফটি প্রোটোকল প্রস্তুত অথবা তা সময়োচিত করার জন্য।

সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুরোধ করা হয়েছে, সকল অ্যাডভেঞ্চার সংক্রান্ত কার্যকলাপের ওপর কড়া নজর রাখতে এবং সকল অপারেটর যাতে লাইসেন্স বিধি মেনে চলে ও সুরক্ষা সংক্রান্ত নিয়মগুলি কঠোরভাবে পালন করে তা নিশ্চিত করতে।

পর্যটন মন্ত্রক দেশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার  ট্যুরিজম গন্তব্যস্থল এবং কার্যকলাপ নিয়ে কোনো সমীক্ষা করেনি। এখনও পর্যন্ত মন্ত্রকের অ্যাডভেঞ্চার ট্যুরিজম কার্যকলাপ থেকে উদ্ভূত মৃত্যু, দুর্ঘটনা এবং সুরক্ষাবিধি লঙ্ঘন সংক্রান্ত তথ্য রাখতে সেন্ট্রালাইজড ডেটাবেস তৈরি করার কোনো পরিকল্পনা নেই।

আজ লোকসভায় লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।


SC/AP/CS


(রিলিজ আইডি: 2240718) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR