ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

এসএফইউআরটিআই প্রকল্প সারা দেশে ৩ লক্ষেরও বেশি ঐতিহ্যবাহী কারিগরকে উপকৃত করছে

প্রকাশিত: 16 MAR 2026 2:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ মার্চ, ২০২৬

২০১৫-১৬ অর্থবছর থেকে এসএফইউআরটিআই (স্ফূর্তি) প্রকল্পের আওতায় বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পক্ষেত্রে মোট ৫১৩টি ক্লাস্টার বা গুচ্ছের অনুমোদন দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে সারা দেশে ৩ লক্ষ ৩ হাজার ঐতিহ্যবাহী কারিগর উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

 

অনুমোদিত এই ক্লাস্টারগুলোর জন্য সরকার নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়িত করছে:

 

'হার্ড ইন্টারভেনশন' -এর আওতায় সাধারণ সুবিধা কেন্দ্র (কমন ফেসিলিটি সেন্টার) নির্মাণ; যন্ত্রপাতি ও সরঞ্জা্ম ক্রয় ও স্থাপন এবং কাঁচামালের ভাণ্ডার (র মেটেরিয়াল ব্যাঙ্ক) গড়ে তোলা।

'সফট ইন্টারভেনশনং এর আওতায় প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন স্থানে পরিদর্শনের সুযোগ (এক্সপোজার ভিজিটস), ক্রেতা-বিক্রেতা সম্মেলন (বায়ার-সেলার মিটস) ইত্যাদির আয়োজন করা।

 

এই প্রকল্পের আওতায়, তালিকাভুক্ত কারিগরি সংস্থাগুলো (টিএএস) ক্লাস্টারগুলোকে বিপণন কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করে থাকে। এক্ষেত্রে ই-কমার্সের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে অনলাইন বিপণন প্ল্যাটফর্মের ব্যবহার, ব্যবসায়িক উন্নয়ন কৌশল পরিকল্পনা ও প্রণয়ন, নতুন মাধ্যমের (নিউ মিডিয়া) মাধ্যমে বিপণন এবং প্রচলিত প্রচার মাধ্যমগুলোর সাহায্যে বিজ্ঞাপন কর্মসূচি পরিচালনা।

 

মন্ত্রক পরিচালিত এসএফইউআরটিআই প্রকল্পের আওতাধীন সক্রিয় ক্লাস্টারগুলোর পর্যালোচনা করে দেখা গেছে যে—পণ্যের মানোন্নয়ন, বৈচিত্র্যময় পণ্য এবং অভ্যন্তরীণ ও রপ্তানিমুখী উভয় বাজারেই প্রবেশের সুযোগ সৃষ্টি হওয়ার ফলে কারিগরদের আয়ের স্তর সাধারণত ১৫-১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাধারণ সুবিধা কেন্দ্রগুলোতে নিয়মিত মজুরি-ভিত্তিক কাজের সুযোগ তৈরির ফলে কর্মসংস্থানের পরিধিও প্রসারিত হয়েছে। এগুলি গ্রামীণ এলাকার মানুষের জন্য আরও স্থিতিশীল জীবিকা নিশ্চিত করতে সহায়তা করছে।

অতিক্ষুদ্র, ক্ষুদ্র, ও মাঝারি শিল্প (এমএসএমই) দপ্তরের প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান।

SC/PM/SKD


(রিলিজ আইডি: 2240653) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी