প্রধানমন্ত্রীরদপ্তর
মতুয়া ধর্ম মেলায় সমবেত পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
16 MAR 2026 1:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২৬
পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষ্যে আয়োজিত মতুয়া ধর্ম মেলায় সমবেত পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দর্শন ও শিক্ষা মানুষকে শক্তি দিয়েছে। ন্যায়বিচার, সম্প্রীতি এবং সামগ্রিক উন্নয়নের পথে এগিয়ে যাওয়ায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রেরণা-স্বরূপ। সমৃদ্ধ মতুয়া সংস্কৃতি আধ্যাত্মিক ও সমতার আদর্শে জারিত। তাঁর সরকার এই সম্প্রদায়ের বিকাশ নিশ্চিত করায় দায়বদ্ধ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
এই মর্মে বাংলাতেও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
SC/AC/SB…
(রিলিজ আইডি: 2240636)
ভিজিটরের কাউন্টার : 33
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam