শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

পাইকারি ভিত্তিতে ২০২৬ – এর ফেব্রুয়ারীতে মূল্য সূচক (ভিত্তিবর্ষ ২০১১-১২)

প্রকাশিত: 16 MAR 2026 12:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২৬ 

 

পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে ২০২৬ – এর ফেব্রুয়ারীতে বার্ষিক মুদ্রাস্ফীতির হার ২.১৩ শতাংশ (প্রাথমিক হিসেবানুযায়ী)। (এই বৃদ্ধি পরিমাপ হয়েছে ২০২৫ – এর ফেব্রুয়ারীর তুলনায়)। মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির কারণ ধাতু, খাদ্য ও অন্যান্য সামগ্রী এবং বস্ত্রের দাম বেড়ে যাওয়া। 
২০২৬ – এর জানুয়ারীর তুলনায় ফেব্রুয়ারীতে পাইকারি মূল্য সূচকের পরিবর্তনের হার ০.২৫ শতাংশ। ২০২৬ – এ জানুয়ারীর তুলনায় ফেব্রুয়ারীতে খাদ্য ও খনিজ পণ্যের দাম ১.৩৩ শতাংশ কমেছে। এই সময়ে অপরিশোধিত পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের দাম ৪.১৭ শতাংশ বেড়েছে। জ্বালানী ও বিদ্যুতের দাম এই এক মাসে বেড়েছে ১.১৭ শতাংশ। উৎপাদিত পণ্যের দাম এ বছরের জানুয়ারীর তুলনায় ফেব্রুয়ারীতে ০.৪৭ শতাংশ বেড়েছে। 


বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240515&reg=3&lang=1

 

SC/AC/SB


(রিলিজ আইডি: 2240539) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati