মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

গভীর সমুদ্রে মৎস্য চাষের প্রসার এবং অনুদান

প্রকাশিত: 12 MAR 2026 11:34AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মার্চ, ২০২৬ 

 

ভারত সরকারের বিদেশ মন্ত্রক এক্সক্লুসিভ ইকনোমিক জোন রুলস্‌ ২০২৫ – এর আওতায় আন্তঃজলসীমান্ত, মহাসাগরীয় সমুদ্রতল, এক্সক্লুসিভ ইকনোমিক জোন এবং সমুদ্র উপকূলবর্তী এলাকা আইন ১৯৭৬ – এর আওতায় সুস্থায়ী মৎস্যচাষ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আইনের অধীন সমস্ত মাছ ধরার যান্ত্রিক ভেসেল এবং মোটর চালিত নৌকাগুলি, যেগুলির দৈর্ঘ্য ২৪ মিটার বা তার বেশি এবং যাঁরা টুনা এবং টুনা জাতীয় মাছ ধরার কাজে যুক্ত, তাঁদের ভারতে ইইজেড – এ মৎস্য চাষের জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে। 
২০২৬ – এর ৫ মার্চ আরইএএল ক্র্যাফট পোর্টাল – এ অনলাইন মারফৎ আবেদনের ভিত্তিতে সমুদ্র উপকূলবর্তী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ৭০৭টি ভেসেলের ছাড়পত্র দেওয়া হয়েছে। ইইজেড এলাকাগুলিতে এই ভেসেলগুলি কাজ করবে। ২০২৬ – এর ৫ মার্চ রাজ্য-ভিত্তিক তালিকার নিরিখে এই ৭০৭টি ভেসেলের মধ্যে গুজরাট পেয়েছে ২৭৪টি, অন্ধ্রপ্রদেশ ১৬২টি এবং পশ্চিমবঙ্গ ৯টি। অন্ধ্রপ্রদেশে জেলা-ভিত্তিক ছাড়পত্রের সংখ্যা ১৬২। এর মধ্যে সর্বাধিক পেয়েছে কাকিনাড়া জেলা ১০৫টি এবং বিশাখাপত্তনম ৫২টি। 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় পশুপালন ও দুগ্ধ মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং (লালন সিং)। 

 

SC/AB/SB…


(রিলিজ আইডি: 2238925) ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Tamil