স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
জরায়ু-মুখ ক্যান্সারের মোকাবিলায় পদক্ষেপ
প্রকাশিত:
10 MAR 2026 1:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ মার্চ, ২০২৬
ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরমেটিক্স অ্যান্ড রিসার্চ (এনসিডিআইআর)-ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম (এনসিআরপি) অনুযায়ী, বিগত কয়েক বছরে (২০২১-২০২৫) জরায়ু-মুখ ক্যান্সারে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে।
ন্যাশনাল এনসিডি পোর্টাল অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত ৮.৭৩ কোটি মহিলার সার্ভিক্যাল ক্যান্সারের পরীক্ষা করা হয়েছে। ২০২১-এ পশ্চিমবঙ্গে জরায়ু-মুখ ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ছিল ৬,৩০০। ২০২৫-এ তা বেড়ে দাঁড়িয়েছে ৬,৪৩৭। অন্যদিকে, ২০২১-এ এই রোগে পশ্চিমবঙ্গে ৩,৪০২ জনের মৃত্যু হয়েছিল। ২০২৫-এ এই সংখ্যা বেড়ে হয়েছে ৩,৪৭৬ জন।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব।
SC/MP/SKD
(রিলিজ আইডি: 2237759)
ভিজিটরের কাউন্টার : 4